শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

“পরিবেশ রক্ষার যে কোন উদ্যোগে পুলিশ পাশে থাকবে” পুলিশ সুপার গাজীপুর

ফয়সাল আহমাদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  গাজীপুর পুলিশ সুপার চৌধুরী ড. মো. যাবের সাদেক বলেছেন, “পরিবেশ সুরক্ষিত রাখতে পরিবেশ রক্ষার যে কোন উদ্যোগে পুলিশ সহযোগিতা করবে। বনাঞ্চল ও রাস্তায় গভীর রাতে ময়লা বর্জ্য ফেলতে দিবো না। খবর পাওয়ার সঙ্গে কথা তাৎক্ষণিকভাবে পুলিশ কঠোর পদক্ষেপ নিবেন। আমরা যাঁর যাঁর জায়গা থেকে পরিবেশ রক্ষায় কাজ করবো। পরিবেশ বিপর্যয় রোধে […]

প্রতিনিধি ডেস্ক

২৯ আগস্ট ২০২৫, ০১:৩৮

ফয়সাল আহমাদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুর পুলিশ সুপার চৌধুরী ড. মো. যাবের সাদেক বলেছেন, “পরিবেশ সুরক্ষিত রাখতে পরিবেশ রক্ষার যে কোন উদ্যোগে পুলিশ সহযোগিতা করবে।

বনাঞ্চল ও রাস্তায় গভীর রাতে ময়লা বর্জ্য ফেলতে দিবো না। খবর পাওয়ার সঙ্গে কথা তাৎক্ষণিকভাবে পুলিশ কঠোর পদক্ষেপ নিবেন।

আমরা যাঁর যাঁর জায়গা থেকে পরিবেশ রক্ষায় কাজ করবো। পরিবেশ বিপর্যয় রোধে পুলিশের পক্ষে সব ধরনের সহযোগী সবসময় অব্যাহত থাকবে। পরিবেশ সংক্রান্ত সব ধরনের কাজে পুলিশ সহযোগীতা করবে।

 বৃহস্পতিবার (২৮ আগস্ট ) দুপুরে শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের আয়োজনে “পরিবেশ বির্পযয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভার” প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন গাজীপুর পুলিশ সুপার চৌধুরী ড. মো. যাবের সাদেক।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ এর সভাপতিত্বে ও নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি বন পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান বলেন, পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বর্জ্য।

বাংলাদেশ প্রতিদিন একজন মানুষ দ্বারা গড়ে ৫০০ গ্রাম বর্জ্যের সৃষ্টি হয়। এগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে। পরিবেশ বিপর্যয় হলে আমাদের ভবিষ্যত প্রজন্ম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন।

পরিবেশ রক্ষা করতে হলে বেশি গাছ লাগাতে হবে। এর কোন বিকল্প নেই। শুধু গাছ লাগালে হবে না পরিচর্যা করতে হবে। তবেই আমাদের পরিবেশ রক্ষা করতে পারবো।

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আরেফিন বাদল বলেন, সেসকল শিল্প কারখানা তাদের তরল বর্জ্য সরাসরি নদী খাল বিলে ছেড়ে দিচ্ছে আমরা সংশ্লিষ্টের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি।

ইতিমধ্যে গাজীপুরের ১২টি শিল্প কারখানার সবধরনের সেবা সংযোগ বন্ধ করা হয়েছে। আরও ৮টি কারখানার সেবা সংযোগ দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, এক্স সিরামিক কারখানা যে গ্রীণ ফ্যাক্টরী এওয়ার্ড পেলেন সেটি দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এবিষয়ে আমাদের মতামত নেয়নি। একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত করে সে অনুযায়ী রিপোর্ট পাঠানো হয়েছে। আশাকরি এ্যাওয়ার্ড বাতিল হবে।

রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন বলেছেন, নদী পরিবেশ জীব বৈচিত্র্য রক্ষা করা আমার আপনার সাংবিধানিক দায়িত্ব। পরিবেশ রক্ষায় আইনের প্রয়োগসহ আমাদের সচেতন হতে হবে।

এসময় পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক বিভিন্ন বক্তব্য ও কুইজে অংশ গ্রহণ করেন। বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মেরাজুল ইসলাম,

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকগণ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।