বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম রংপুরের পীরগঞ্জ উপজেলায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। শনিবার বিকেলে তিনি শহীদের গ্রামের বাড়ি বাবনপুরে যান এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।
শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাতে তার বাবা মকবুল হোসেন আবেগঘন কণ্ঠে বলেন,
“আমার ছেলে আল্লাহর পথে জীবন দিয়েছে। তার আদর্শ যেন সবাই অনুসরণ করে, সেটাই চাওয়া।”
সাদিক কায়েম বলেন,
“শহীদ আবু সাঈদ ইসলাম ও সত্যের পতাকা উঁচু রাখতে জীবন দিয়েছেন। তার এই আত্মত্যাগ আমাদের চলার পথের অনুপ্রেরণা। আমরা তার রক্তঋণ ভুলব না। ছাত্রশিবির সবসময় শহীদদের পরিবারের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।”
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি মো. নুরুল হুদা, জেলা সভাপতি মো. ফিরোজ মাহমুদ, বেরোবি সভাপতি মো. সুমন সরকারসহ স্থানীয় উপজেলা শিবির নেতারা উপস্থিত ছিলেন।