আমজাদ শিবলু, নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজিত এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন ও দোয়ার আয়োজন করা হয়।
রবিবার (২০ জুলাই) দুপুরে জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নেছার উদ্দিন ভূঁইয়ার একমাত্র পুত্র সাফিদ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়।
প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম সদস্য সাংবাদিক নুর হোসেন সুমন দৈনিক সকাল কে বলেন “জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নেছার উদ্দিন ভূঁইয়া পশ্চিমা বিশ্বে বসবাস করেন কিন্তু তিনি তাদের মত জন্মদিন উদযাপন না করে আজ আমাদের সেনবাগ উপজেলার অজুনতলা এলাকায়।
জামেয়া ইবরাহিমিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪০০জন ছাত্র- ছাত্রী সহ অসহায় ও এতিম শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। সত্যি এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ”।
প্রবাসী কল্যান সংস্থার অন্যতম সদস্য রফিকুল ইসলাম রবি বলেন” জন্মদিনে এভাবে অসহায় ও এতিম শিশুদের পাশে দাড়ানো ।
এতে সমাজে ইতিবাচক বার্তা যায় এবং তরুণ প্রজন্ম এ থেকে অনুপ্রাণিত হবে”। অনুষ্ঠানে দোয়ার মাধ্যমে সাফিদ ভূঁইয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ছাত্র ও প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।