রাজধানীর খিলক্ষেতে প্রকাশ্য চাঁদাবাজি করে যারা এলাকায় ত্রাস হয়ে উঠেছিল, অবশেষে তাদের গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এর ১৭ নম্বর রোডে সেনাবাহিনীর পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল টিম ঝড়ের গতিতে অভিযান চালিয়ে দুই কুখ্যাত চাঁদাবাজ—মোঃ ইসমাইল হোসেন বাবু ওরফে মোফা বাবু (৩২) এবং শেখ সাইফুল (৩১)—কে হাতে-নাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় চাঁদা আদায়ের নগদ টাকা।
এই মোফা বাবু এলাকার সবাইকে জিম্মি করে রেখেছিল দীর্ঘদিন। দলের ব্যানারে নিজেকে
“স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব” হিসেবে পরিচয় দিয়ে দিনের পর দিন নিকুঞ্জ ও খিলক্ষেত এলাকায় চাঁদাবাজি করে গেছে। দোকানদার, পথচারী, ব্যবসায়ী—কেউ বাদ যায়নি তার হাত থেকে।
এলাকাবাসীর একটাই কথা:
“এই মোফারে তো আগেই ধইরা ফালানো দরকার ছিল!”
তারা জানান, দিনের পর দিন অভিযোগ করে পুলিশি ব্যবস্থা না পাওয়ায় তারা চরম বিরক্ত ও আতঙ্কগ্রস্ত ছিলেন। সেনাবাহিনীর এই ঝটিকা অ্যাকশন এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। এখন তারা বুক ফুলিয়ে হাঁটতে পারছেন।
গ্রেফতার দুই আসামিকে পরে যথাযথ আইনি প্রক্রিয়ায় খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনী নিশ্চিত করেছে—অপরাধীদের বিরুদ্ধে এমন অভিযান শুধু শুরু, থামবে না।
এটাই চায় সাধারণ মানুষ—দলের নাম বিক্রি করে চাঁদাবাজি নয়, ভয় ছড়ানো নয়, জনগণের কণ্ঠরোধ নয়।