শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

রৌমারীতে স্ত্রীর সাথে কলহে স্বামীর বিষপান

জুয়েল রানা,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রৌমারীতে স্বামী- স্ত্রীর পারিবারিক কলহের জেরে স্বামী ফরিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির বিষপান করে আত্মহত্যার চেষ্টা। ৬ জুলাই রবিবার সকালে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়।তার নিজ বাড়িতে এঘটনা ঘটেছে। তিনি রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চাক্তাবাড়ী কান্দাপাড়া গ্রামের শহর আলীর পুত্র।    স্থানীয় সুত্রে জানা গেছে, […]

প্রতিনিধি ডেস্ক

০৬ জুলাই ২০২৫, ১৬:৩২

জুয়েল রানা,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

রৌমারীতে স্বামী- স্ত্রীর পারিবারিক কলহের জেরে স্বামী ফরিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির বিষপান করে আত্মহত্যার চেষ্টা।

৬ জুলাই রবিবার সকালে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়।তার নিজ বাড়িতে এঘটনা ঘটেছে। তিনি রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চাক্তাবাড়ী কান্দাপাড়া গ্রামের শহর আলীর পুত্র।   

স্থানীয় সুত্রে জানা গেছে, ফরিদুল ইসলাম চাক্তাবাড়ী বাজারে একজন কীটনাশক ব্যবসায়ী। গত ৬ বছর আগে উপজেলার বামনের চর গ্রামের গফুর বাদশার কন্যা বানেছা খাতুনের (২১) সাথে চাক্তাবাড়ি এলাকার কান্দাপাড়া গ্রামের শহর আলীর ছেলে প্রবাসি ফরিদুলের সাথে পারিবারিক ভাবেই বিবাহ বন্ধন হয়। বিবাহের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই আসছিল।

অন্যদিনের মত আজ রবিবার সকালেও তাদের মধ্যে কলহের এক পর্যায়ে চাক্তাবাড়ি মোড়স্থ তার নিজ কিটনাশকের দোকান থেকে বিষ এনে বাড়িতেই পান করে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে বিষ খাওয়ার ঘটনাটি সাথে সাথে পরিবারের লোকজন জানতে পারলে ফরিদুলকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমল্পেক্সে র্ভতি করা হয়। 

স্ত্রী বানেছা খাতুন বলেন, বিবাহের পর থেকেই আমাদের মাঝে পারিবারিক ঘটনা নিয়ে ঝগড়া বিবাদ এবং মারপিট করে আসতো। আজ রবিবার সকালে পুর্বের ন্যায় কথাকাটা কাটির এক পর্যায়ে মারপিট করে পরে চাক্তাবাড়ি মোড়ে নিজ দোকান থেকে বিষ এনে গোপনে পান করে।

পরে জানাজানি হলে মাটিতে লুটিয়ে থাকা স্বামী ফরিদুলকে উদ্ধার করে রৌমারী সদর হাসপাতালে ভর্তি করে ওয়াশ করা হয়েছে। মোটামুটিভাবে সুস্থ্য রয়েছে। 

এবিষয়ে ফরিদুলের বড়ভাই আশরাফুল ইসলাম বলেন, আমি ব্যবসার কাজে বাহিরে ছিলাম। হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে ফরিদুল বিষপান করে মাটিতে লুটিয়ে আছে।

তারাতারি বাড়িতে এসে তাকে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। তবে ২বালটি পানি দিয়ে ওয়াশ করার পর বর্তমানে একটু সুস্থ্য রয়েছে। 

এবিষয়ে ডিউটিরত চিকিৎসক অলোক কুমার বলেন, ফরিদুল ইসলাম অনেক বেশী পরিমানে বিষপান করেছিল। দেড়ঘন্টা ব্যাপী স্টোমাক ওয়াশ করার পর সাভাবিকে এসেছে।

তবে ২ থেকে ৩ দিনের আগে বিষপানের রোগী সুস্থ্য হওয়ার কথা বলা যাবে না। বর্তমানে তাকে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে। 

অফিসার ইনচার্জ রৌমারী থানা লুৎফর রহমান বলেন, এমন বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনার কোন অভিযোগ পাই নি। তবে অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।