সুনামগঞ্জ প্রতিনিধিঃ
টাঙ্গুয়ার হাওরের স্থানীয় জনগোষ্ঠীকে জলাভূমি সম্পদের টেকসই ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং একই সাথে তাদেরকে বিকল্প জীবিকায় উৎসাহিত করার মাধ্যমে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এমফ জলাভূমির জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সার্বিকভাবে প্রতিবেশকে সমৃদ্ধ করতে ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তুতন্ত্রের সম্প্রদায়-ভিত্তিক ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ড. অঞ্জন কুমার দেব রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (ঢাকা গবেষণাগার) শাহেদা বেগম।
কর্মশালায় অংশগ্রহণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ ও গবেষক, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার কমিউনিটি এবং স্থানীয় স্তরের অংশগ্রহণকারী,
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ এবং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ও তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর এবং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি/ গ্রাম সংরক্ষক দল ও ভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী দলের প্রতিনিধিগণ।