জিয়াউর রহমান, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি), আলিম ও বিএসসি (ভোকেশনাল) পরীক্ষা।
উপজেলার মোট ৩টি কেন্দ্রে এইচএসসি পর্যায়ের তিনটি বিভাগের পরীক্ষা গ্রহণ করা হয়।
এইচএসসি সাধারণ শাখায় পরীক্ষার্থী ছিলেন ২৮০ জন, অনুপস্থিত ৪ জন।
আলিম শাখায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪৫ জন, অনুপস্থিত ছিলেন ৫ জন।
বিএসসি (ভোকেশনাল) শাখায় অংশগ্রহণকারী ৮৪ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় উপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কেন্দ্র পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।