সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে আবারো করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বুথে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে তাদের দেহে করোনা শনাক্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তের জন্য র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট শুরু হয়। গত দুদিন কেউ টেস্ট করতে না আসলেও মঙ্গলবার উপসর্গ নিয়ে আসা ১১ জনের করা হয়। টেস্টে দুজনের পজিটিভ পাওয়া যায়।
এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন আসিফ ফেরদৌস বলেন, দু্ইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি।
দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ কীট পর্যাপ্ত রয়েছে। আমরা জনগণকে আবারও মাস্ক পরা, হাত ধোয়া ও নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছি।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান বলেন, এর আগেও আমরা করোনা রোগীদের চিকিৎসা দিয়েছি। এখনো হাসপাতাল প্রস্তুত রয়েছে।
আইসোলেশন বেড প্রস্তুত রাখা আছে। যদি কেউ বেশি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।