আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধিঃ
বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী ২ আসনের সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমান বলেছেন কেউ যেন সেনবাগের বিএনপিকে নিয়ে প্রতারণা করতে না পারে।কেউ যেন খেলা না করতে পারে।
শনিবার (২১জুন) বিকেলে নোয়াখালী সেনবাগে মহিলা দলের শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের থানার মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
সেনবাগ উপজেলা মহিলা দলের সদস্য সচিব মনোয়ারা মনির সভাপতিত্বে ও বিএনপি নেতা জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন বিএনপির এই নেতা এসময় তিনি আরো বলেন সারা বাংলাদেশের তথা নোয়াখালীর মধ্যে এমন একটা আদর্শ উপজেলা যেখানে বিএনপি’র ঘাটি বলতে সেনবাগ কে বোঝায়।
সুতরাং কেউ যেন এই সেনবাগের বিএনপিকে নিয়ে প্রতারণা করতে না পারে , কেউ যেন খেলা না করতে না পারে এইদিকে আমাদের সবাইকে দৃষ্টি রাখতে হবে।
উপস্থিত মা বোনদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন আমরা আপনাদের জন্য আছি আগামী দিনেও সুখে দুঃখে যেকোনো অসুবিধায় আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দলের তরফ থেকে তারেক রহমানের পক্ষ থেকে বেগম জিয়ার পক্ষ থেকে আপনাদের পাশে আছি আগামীতে থাকব।
আমরা যদি সেনবাগে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই ইনশাআল্লাহ সেনবাগ আদর্শ উপজেলা হিসেবে হবে । আজকে আমাদের জেলার নবগঠিত কমিটির আমাদের সম্মানিত আহবায়ক এবং সদস্য সচিব কমিটির সদস্য সহ সম্মানিত সদস্য যারা আছেন আপনাদের কাছে উদার্ত আহবান থাকবে,
আপনারা এইটুকু লক্ষ্য করুন ঝড় বৃষ্টি উপেক্ষা করে মা বোনেরা রাস্তায় নেমে এসেছে আপনারা যদি আমাদের দিকে দৃষ্টি রাখেন সাংগঠনিকভাবে আমরা আরো বেশি শক্তিশালী হবো।
বিএনপির এই নেতা জেলার আহ্বায়ক কমিটির দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন আমরা আশা করি সেনবাগে যাদের পক্ষে সাধারণ মানুষ আছে যাদের পক্ষে বিএনপি আছে মহিলা দল আছে ছাত্রদল আছে যুবদল আছে কৃষক দল আছে শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী দল আছে তাদের দিকে তাকিয়ে আপনারা এমন একটা কমিটি দিবেন যে কমিটির মাধ্যমে আগামীতে যে নির্বাচন হবে আমরা যেন সঠিকভাবে করতে পারি এবং আমাদের নেতৃত্বে যেন সেনবাগ কে একটা আদর্শ উপজেলা প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে।