জুয়েল রানা,রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম রৌমারীতে ২ মাদক সেবন কারিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন।গতকাল দুপুরে রৌমারী থানা পুলিশ অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে দুই মাদকাসক্ত যুবককে মাদকাসক্ত অবস্থায় রৌমারী থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে।
এব্যাপারে রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান সাংবাদিক কে জানান, রৌমারী উপজেলাধীন ইজলামারী গ্রামের মোঃ খয়রাত হোসেন রৌমারী থানা পুলিশকে অভিযোগ করে বলেন, তার ছেলে মোঃ আবু সুফিয়ান (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
তাকে ভালো করার জন্য বহু চেষ্টা করে বিফল হওয়ায় তিনি রৌমারী থানা পুলিশের সহায়তা কামনা করেন। অপরদিকে, একই দিনে চাক্তাবাড়ি গ্রামের মুসলীম উদ্দিন রৌমারী থানা পুলিশ কে অভিযোগ করে বলেন, তার পুত্র মোঃ লিমন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কোনভাবেই তাকে ভয়াল মাদকের থাবা থেকে নিরাপদ করতে পারছেননা।
এমনকি মাদকের টাকার জন্য বাড়িতে সকলের সাথে অশান্তি সৃষ্টি করে। তাই উভয় গার্জিয়ান ছেলের অপকর্মে অতিষ্ঠ হয়ে রৌমারী থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদকাসক্ত অবস্থায় লিমন ও আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে রৌমারী থানায় নিয়ে আসে।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহায়তায় এসিল্যান্ড রাসেল ডিও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এর ক্ষমতা বলে উভয়কে,মোঃ লিমন ও আবু সুফিয়ান কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
রৌমারীতে মাদকাসক্ত ২যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদান।
মোস্তাফিজুর রহমান তারা রৌমারী কুড়িগ্রাম থেকে, রৌমারীতে ২ মাদক সেবন কারিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন।গতকাল দুপুরে রৌমারী থানা পুলিশ অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে দুই মাদকাসক্ত যুবককে মাদকাসক্ত অবস্থায় রৌমারী থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে।
এব্যাপারে রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান সাংবাদিক কে জানান, রৌমারী উপজেলাধীন ইজলামারী গ্রামের মোঃ খয়রাত হোসেন রৌমারী থানা পুলিশকে অভিযোগ করে বলেন, তার ছেলে মোঃ আবু সুফিয়ান (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
তাকে ভালো করার জন্য বহু চেষ্টা করে বিফল হওয়ায় তিনি রৌমারী থানা পুলিশের সহায়তা কামনা করেন। অপরদিকে, একই দিনে চাক্তাবাড়ি গ্রামের মুসলীম উদ্দিন রৌমারী থানা পুলিশ কে অভিযোগ করে বলেন, তার পুত্র মোঃ লিমন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কোনভাবেই তাকে ভয়াল মাদকের থাবা থেকে নিরাপদ করতে পারছেননা।
এমনকি মাদকের টাকার জন্য বাড়িতে সকলের সাথে অশান্তি সৃষ্টি করে। তাই উভয় গার্জিয়ান ছেলের অপকর্মে অতিষ্ঠ হয়ে রৌমারী থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদকাসক্ত অবস্থায় লিমন ও আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে রৌমারী থানায় নিয়ে আসে।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহায়তায় এসিল্যান্ড রাসেল ডিও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এর ক্ষমতা বলে উভয়কে,মোঃ লিমন ও আবু সুফিয়ান কে ৬ মাসের কারান্ড প্রদান করেন।