শেখ নজরুল ইসলাম, সাতক্ষীরা
আজ মঙ্গলবার(২৭ মে ) তালা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প(২য় ফেইস) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে ৷ সেমিনারে মূলপ্রবন্ধ উপস্হাপক হিসেবে উপস্হিত ছিলেন খুলনা জেলার পিএইচটি সেন্ট্রার এর তত্বাবধায়ক মোঃ শফিকুল ইসলাম ৷
তালা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মনোজ কান্তি রায় এর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্হিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবার সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান ৷ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাতক্ষীরা সদরের উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক ৷
তালা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,আইসিটি অফিসার মোঃ রেজাউল করিম,পল্লি উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, তালা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার প্রভাস কুমার দাস, তালা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এমএ হাকিম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, মুক্তি ফাউন্ডেশনের প্রতিনিধি সুনন্দ্রা ভদ্র, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত সাহা ,উন্নয়ন প্রচেষ্টার প্রতিনিধি মুজিবুর প্রমুখ উপস্হিত ছিলেন ৷