শেখ নজরুল ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
তালায় মে ২৫ মাসের উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে, মঙ্গলবার(২৬ মে) উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল, উপস্হিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান,
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শেখ শফিকুল ইসলাম,
উপজেলা জামায়তের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, তালা হাসপাতালের টিএইচএ ডাক্তার রাজীব সরদার, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,
খলিশখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাংগীর আলমসহ প্যানেল চেয়ারম্যানগন, উপজেলার, সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবার হোসেন ,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব, আব্দুল কাদের, রাকিব প্রমুখ, মিটিং এ ঈদকে সামনে রেখে বেপরোয়া মটর সাইকেল চালানো, জুয়া,মাদক,চুরি,ডাকাতি,ইফটিচিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।