তথ্যচিত্রেঃ প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা, ময়মনসিংহ প্রতিনিধি।।
দলিয়গুণ্ডামী, সন্ত্রাসী, দাঙ্গাবাজী, জমি দখলসহ ময়মনসিংহের তারাকান্দা থানা এরিয়াতে অভিযোগের
সীমারেখার বৃত্ত দিন দিন ঊর্ধ্বগামী হয়ে উঠেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও অভিযোগের শেষ নেই।
অপরাধ প্রবণতা, আভিজাত্য বিস্তার, পেশী শক্তির ব্যবহার, গুষ্টিগত দম্ভ, জুয়া খেলা, অনলাইন জুয়া খেলা, সন্ত্রাসী মনোভাব সৃষ্টিতে থানা এরিয়া এখন অন্যায় ও অরাজকতার সাম্রাজ্যে পরিণত হয়েছে।
তারই ধারাবাহিকতায় কামারিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোঃ মোখলেছুর রহমান (৪৫) অভিযোগ দায়ের করেন যে, সন্ত্রাসী কায়দায় হামলা ও তালাবদ্ধ ড্রয়ারে রক্ষিত মাছ বিক্রির নগদ ৬,৮৩,০০০ টাকা ও স্বর্নালংকারসহ মোট এগারো লক্ষ টাকার দাঙ্গাবাজীর অভিযোগ তুলেন।
মোঃ মোখলেছুর রহমানের পিতা- মৃত মকবুল সরকার, সাং- কৃষ্ণপুর, পোঃ কামারিয়া বাজার, কামারিয়া ইউপি, থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহ। জাতীয় পরিচয় এনআইডি নং-৬১১৮১৪৯৯৫৬৮১০।
তিনি বাংলাদেশ সেনাবাহিনী তারাকান্দা ক্যাম্প ও তারাকান্দা থানায় বাদী হয়ে অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন যে, বিবাদী-১। মোকসেদুল ইসলাম(৪০), ২। মোতালেব (৫০), উভয় পিতা- মৃত রুস্তম আলী, ৩। নুরুজ্জামান(৩৮), ৪। মোখলেছ(৩৫), ৫।
জহিরুল (২৫), সর্ব পিতা- আঃ হামিদ, ৬। হানিফ (৪৫), ৭। কাশেম (৫০), উভয় পিতা- মৃত ইউনুছ আলী, ৮। কামরুল (৩৫), পিতা- কছম উদ্দিন, ৯।
এনামুল হক (৪৮), পিতা- মৃত জামাল উদ্দিন, ১০। এবাদুল (২৫), পিতা- মোতালেব, সর্ব সাং- কৃষ্ণপুর, পোঃ কামারিয়া বাজার, কামারিয়া ইউপি, থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহগণ সহ অজ১৫/২০ জন।
বাদীপক্ষ জানা, বিবাদীরা গুণ্ডা, সন্ত্রাসী, দাঙ্গাবাজ, কলহপ্রিয়, পরধনলোভী ও অত্যান্ত খারাপ প্রকৃতির লোক।
গত ২৩ মে রোজ- শুক্রবার, রাত আনুমানিক ৯.৩০ ঘটিকার সময় উল্লেখিত সকল বিবাদীগণ সহ অজ্ঞাত নামা বিবাদীরা পূর্ব আক্রোশের জের ধরে রাম দা, শাবল, কুড়াল, বল্লম, শুলফি, লোহার রড,
বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় মারাত্বক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বে- আইনীজনতাবদ্ধে একই উদ্দেশ্যে অনধিকবার আমার বসতবাড়ীতে প্রবেশ করে আমার নাম ধরে বিশ্রী অকথ্য ভাষায় গালাগালি ও খুন জখমের উদ্দেশ্যে ডাকাডাকি করতে থাকে।
তখন আমি বিবাদীদেরকে গালাগালি করিতে নিষেধ করি, এমত অবস্থায় ১নং বিবাদীর হুকুমে অন্যান্য সকল বিবাদীরা তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র উঁচাইয়া খুন জখম করার জন্য উন্মাদ হয়ে উদ্যত হলে আমি ও আমার পরিবারের লোকজন বসতঘরের দক্ষীন পার্শ্বের রুমে আশ্রয় নিয়া আত্মরক্ষা করি।
এ সময় সকল বিবাদীরা তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র দিয়া আমার হাফবিল্ডিং বসতঘরের উত্তরপার্শ্বের কাঠের দরজা ভাঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। সন্ত্রাসী কায়দায় হামলা
ও দাঙ্গাবাজি করে আমার ২টি রুমে থাকা ১টি কাঠের খাট, ১টি আলনা, ১টি সুকেশ, ১টি আলমিরা, ৫টি প্লাষ্টিকের চেয়ার, ১টি টেবিল, বিভিন্ন জিনিসপত্র দাঙ্গাবাজি করে কোপাইয়া ভাংচুর করে। যার আনুমানিক মূল্য – ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষতিসাধন করে।
১নং বিবাদী সুকেশের ড্রয়ারের তালা ভাঙ্গে ড্রয়ারে রক্ষিত মাছ বিক্রির নগদ ৬,৮৩,০০০/- (ছয় লক্ষ তিরাশি হাজার) টাকা ও ২টি ৮+৮= ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দূল, ৬ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের হাতের বালা, মোট- ১ভরি ১৪ আনা ওজনের স্বর্নালংকার, মূল্য-৩,১৮,৭৫০/-(তিন লক্ষ আঠার হাজার সাতশত পঞ্চাশ) টাকা নিয়ে যায়।
এক পর্যায়ে সকল বিবাদীরা তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র দিয়া বসতঘরের বাহিরের উঠানে থাকা একটি নীল রংয়ের হোন্ডা সিডি ৮০সিসি মোটরসাইকেল গাড়ী বাইরাইয়া কোপাইয়া ভাংচুর করে করে। যার আনুমানিক মূল্য ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকার ক্ষতিসাধণ করে।
তাদের গুন্ডামি দাঙ্গাবাজি সইতে না পেরে তখন আমি ও আমার পরিবারের লোকজন ডাকচিৎকার করতে থাকি।
উক্ত অভিযোগে সাক্ষী রাখেন,-১। ফজলুল হক(২৮), পিতা- সুরুজ আলী, সাং- পলাশকান্দা, ২। জয়নুদ্দিন (৬৫), পিতা- মৃত মকগুল হোসেন, ৩। লিটন মিয়া(২৮), পিতা- হাসেম আলী, ৪। মোসলেম উদ্দিন (৬২), পিতা- মৃত এলাহি বক্স, ৫।
শাকিব মিয়া (২৬), পিতা- বাচ্চু মিয়া, সর্ব সাং- কৃষ্ণপুর, কামারিয়া ইউপি, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ সহ আশেপাশের লোকজন আগাইয়া আসেন এবং উক্ত ঘটনা দেখে- শুনে এবং বিবাদীদের কবল থেকে আমাদেরকে উদ্ধার করেন।
এ সময় উল্লেখিত বিবাদীগণসহ অজ্ঞাত নামা বিবাদীরা তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র উঁচাইয়া জনমনে ভয়ভীতি, ত্রাস, অরাজক পরিস্থিতি সৃষ্টি করে উচ্চস্বরে হুমকি দামকী দিয়ে বলে আমাকে ও আমার পরিবারের লোকজনদের সুযোগমতো পাইলে খুন করে লাশ গুম করে দিবো বলিয়া সন্ত্রাসীরাসহ সকলে একযোগে তাদের বাড়ীর দিকে চলে যায়।
উল্লেখিত বিবাদীরা আমার বড়ধরনের ক্ষতি করিতে পারে। পরে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের জানায়ে অভিযোগ দায়ের করতেকিছুটা বিলম্ব হয়।
আসলচুর রহমান ও মোঃ মোখলেছুর রহমান উভয়ের স্বাক্ষরিত অভিযোগের উক্তিতে বিষয়টি আমলে নিনে বাংলাদেশ সেনাবাহিনী তারাকান্দা ক্যাম্পসহ তারাকান্দা থানা পুলিশ। ্ঞাত নামা