বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

তালতলী গোডাউনের (খাদ্য গুদাম) সরবরাহকৃত ভিজিএফ সরকারী চালের বস্তায় ওজনে কম

রাশিমুল হক রিমন, বরগুনা প্রতিনিধিঃ তালতলী উপজেলার খাদ্য গুদাম থেকে সরবরাহকৃত ভিজিএফ সরকারী চালের বস্তায় ওজনে কম দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোনাকাটা ইউনিয়নের জেলেরা এমন অভিযোগ করেছেন। জেলেদের অভিযোগ গোডাউন কর্তৃপক্ষ বস্তা থেকে চাল সরিয়ে রেখে বস্তা সরবরাহ করছেন। ৩০ কেজির বস্তায় ২৬.৪ কেজি এবং ৫০ কেজির বস্তায় ৪৮.৬ কেজি চাল হচ্ছে। ঘটনার সঙ্গে […]

প্রতিনিধি ডেস্ক

২৫ মে ২০২৫, ২০:৫২

রাশিমুল হক রিমন, বরগুনা প্রতিনিধিঃ

তালতলী উপজেলার খাদ্য গুদাম থেকে সরবরাহকৃত ভিজিএফ সরকারী চালের বস্তায় ওজনে কম দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোনাকাটা ইউনিয়নের জেলেরা এমন অভিযোগ করেছেন। জেলেদের অভিযোগ গোডাউন কর্তৃপক্ষ বস্তা থেকে চাল সরিয়ে রেখে বস্তা সরবরাহ করছেন।

৩০ কেজির বস্তায় ২৬.৪ কেজি এবং ৫০ কেজির বস্তায় ৪৮.৬ কেজি চাল হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা।

জানাগেছে, তালতলী উপজেলায় ৮ হাজার ৭’শ ৯৯ জন নিবন্ধিত জেলে রয়েছে। ওই জেলেদের মধ্যে মানবিক সহায়তার কর্মসুচীর আওতায় জাটকা আহরনে বিরত ৫ হাজার ১০ জন জেলেদের মধ্যে ৮০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন সরকার।

ওই চাল রবিবার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ১ হাজার ৩’শ ৭৬ জেলেদের মধ্যে বিতরন করা হয়। উপজেলা খাদ্য গুদাম থেকে ওই জেলেদের জন্য ১১০ মেট্রিক টন সরকারী বস্তায় চাল সরবরাহ করেছে। এর মধ্যে ৩০ কেজি ও ৫০ কেজির বস্তা রয়েছে। ৩০ কেজি বস্তায় ২৬.৪ কেজি এবং ৫০ কেজির বস্তায় বস্তাসহ ৪৮.৬ কেজি চাল হচ্ছে।

জেলেদের অভিযোগ উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ বস্তা থেকে চাল সরিয়ে তা জেলেদের মাঝে বিতরন করছেন। ৮০ কেজি চালের বিপরীতে তারা চাল পাচ্ছেন ৭৫ কেজি। ৫ কেজি চাল দুটি বস্তা থেকে উধাও। এ ঘটনার সঙ্গে জড়িত খাদ্য গুদামের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা।  

জেলে রফিক ও জহিরুল বলেন, ৮০ কেজির চালের দুইটি বস্তা দিয়েছে। তাতে একটি ৩০ কেজির বস্তায় ২৬.৪ কেজি এবং ৫০ কেজির বস্তায় ৪৮.৬ কেজি। তিনি আরো বলেন, বস্তার ওজন বাদ দিলে চাল আরো অন্তত আধা কেজি কম হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, সরকার আমাদের জন্য ৮০ কেজি চাল বরাদ্দ দিয়েছেন। কিন্তু খাদ্য গুদাম কর্তৃপক্ষ বস্তা থেকে চাল সরিয়ে রাখছে। ওই কম ওজনের চালের বস্তা আমাদের মাঝে বিতরন করছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা। 

সোনাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুস বলেন, খাদ্য গুদাম থেকে সে চালের বস্তা সরবারহ করছে,ওই চালের বস্তাই জেলেদের মাঝে বিতরন করা হয়েছে।

চালের বস্তায় খাদ্য গুদাম কর্তৃপক্ষ চাল কম দিলে আমার কি করার আছে? বস্তায় চাল কম দেয়া বিষয়ে খাদ্য গুদাম কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে কিন্তু তারা তা আমলে নিচ্ছেন না।। তিনি আরো বলেন, বস্তায় চাল কম হওয়ার কথা জেলেরা আমাকেও বলেছেন। 

সোনাকাটা ইউনিয়ন পরিষদ চাল বিতরন তদারকি কর্মকর্তা উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জয় সিকদার বলেন, চালের বস্তা আমি ওজন করে দেখিনি। সরকারী সিল মারা বস্তা ওজন করে দেখার কিছু নেই। 

তালতলী খাদ্য গুদাম কর্মকর্তা (এলএসডি) কমল অধিকারীর মুঠোফোনে (০১৯৯৪১৪৩১২৫) বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তিনি অন্য একজনকে দিয়ে মুঠোফোনে সংবাদ না করার জন্য অনুরোধ করেন। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ উম্মে সালমা বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ তানভির হোসেনের মুঠোফোনে (০১৯১২৮৮৪৪১১) বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।