মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে ভূমি মেলা উপলক্ষে ২৫ মে রোববার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ভূমি মেলা মূল প্রতিপত্তি বিষয়ে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”
এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে র্যালি শেষে ৩ দিন ব্যাপি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমি মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদএসময় পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স,
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন,
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ভূমি সেবা জনগণের মাঝে সর্বোচ্চ সেবা দিতে হবে, যাতে আগের মত দৌড়াদৌড়ি করতে না হয়, এখন ডিজিটাল যুগে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে হবে।
কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম করা যাবে নএছাড়াও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি বলেন, বর্তমানে গ্রাহকরা আগের তুলনায় অনেক সুবিধা পাচ্ছেন, গ্রাহকের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে, মেলার মাধ্যমে গ্রাহকরা অনেক ভূমি সেবার বিষয়ে শিখতে
ও জানতে পারবেন। বর্তমানে দালালদের স্থান নেই অল্প খরচে ভূমি সেবা নিতে পারআয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ভূমি মেলা চলবে। আগামী ২৭ মে শেষ হবে মেলা।
এই মেলা উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা স্টল বসানো হয়েছে। উপজেলার সেবা প্রত্যাশী ব্যক্তিরা ওই স্টল গুলো থেকে ভূমি সক্রান্ত যে কোন সেবা পাবেন।