মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সীমান্তে উত্তেজনা: লাল পতাকা দিয়ে মাঠ দখলের চেষ্টা, জনতার ঘেরাওয়ে পিছু হটলো বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক একটি খেলার মাঠ দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, স্বাধীনতা-পরবর্তী সময়ে এই মাঠটি স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার একমাত্র উন্মুক্ত জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত ঘেঁষা খেলার মাঠে […]

সীমান্তে উত্তেজনা: লাল পতাকা দিয়ে মাঠ দখলের চেষ্টা, জনতার ঘেরাওয়ে পিছু হটলো বিএসএফ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ মে ২০২৫, ১৬:১৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক একটি খেলার মাঠ দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, স্বাধীনতা-পরবর্তী সময়ে এই মাঠটি স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার একমাত্র উন্মুক্ত জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত ঘেঁষা খেলার মাঠে একদল বিএসএফ সদস্য এসে লাল পতাকা টাঙানোর চেষ্টা করে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত নির্ধারণ বা জরিপ কার্যক্রমের পূর্বে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বিএসএফ মাঠে প্রবেশ করে, যা সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের জন্ম দেয়। তাদের আশঙ্কা, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই খেলার মাঠটি অবৈধভাবে দখলে নেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, এটি দুই দেশের সীমান্ত চিহ্নিতকরণ ও ভূমি জরিপ কার্যক্রমের অংশ হিসেবে বিএসএফের উপস্থিতি ছিল। স্থানীয়দের ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে এবং বিএসএফকে পর্যাপ্ত সমন্বয়ের পরই পরবর্তী কার্যক্রম পরিচালনার অনুরোধ জানায়।

বিজিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,

“বিএসএফের আগমন ছিল সীমান্ত জরিপসংক্রান্ত। স্থানীয় বাসিন্দারা তাদের উপস্থিতি ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তবে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং সীমান্তবাসীর নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করতে সজাগ রয়েছি।”

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও জনপ্রতিনিধিরা জানান, সীমান্তবর্তী এই জনপদে ইতোমধ্যেই একাধিকবার বিএসএফের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। তারা চান, যেকোনো ধরনের সীমান্ত কার্যক্রমের আগে স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে আলোচনা করে তবেই পদক্ষেপ নেওয়া হোক।

উল্লেখ্য, গোয়াইনঘাটের নলজুড়ী এলাকা বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলের একটি স্পর্শকাতর এলাকা। সীমান্তের দুই পাশেই বসবাসরত মানুষদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও মাঝে মাঝে ভুল বোঝাবুঝি থেকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

সাম্প্রতিক এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে নতুন করে উত্তেজনা না তৈরি হয়, সে বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কূটনৈতিক ও যৌথ পর্যবেক্ষণ জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বর্তমানে গোটা এলাকায় বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।