মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল আনেহলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মো: আ: রহিম খান দুলাল সাবেক সভাপতি ৫নংআনেহলা ইউনিয়ন বিএনপি ও সাবেক সহ-সভাপতি উপজেলা বিএনপি, মঞ্চ সঞ্চালনায় করেন জনাব লাল মিয়া সাবেক সাধারণ সম্পাদক ৫নং আনেহলা ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: লুৎফর রহমান আজাদ খান সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন এর সম্মানিত উপদেষ্টা,বিশেষ অতিথি মো:মাইনুল ইসলাম সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, জনাব শামীম মিয়া সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিল্পপতি,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান শফী,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো:রেজাউল করিম লিটন সহ আরো স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।