শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

অনুষ্ঠিত হলো টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ এর ন্যাশনাল কনফারেন্স

মোঃ আলী মোর্তজা, বুটেক্স প্রতিনিধি টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন–৯ এর ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে বুটেক্স জোনের চ্যাম্পিয়ন হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহাব শামস। ২১ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ১০০ জন প্রতিযোগীকে ইনোভেশন মাস্টারমাইন্ড হিসেবে ‘ইয়েস’ কার্ড প্রদান করা […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৫, ১৬:০০

মোঃ আলী মোর্তজা, বুটেক্স প্রতিনিধি

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন–৯ এর ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে বুটেক্স জোনের চ্যাম্পিয়ন হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহাব শামস।

২১ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ১০০ জন প্রতিযোগীকে ইনোভেশন মাস্টারমাইন্ড হিসেবে ‘ইয়েস’ কার্ড প্রদান করা হয়।

অংশগ্রহণকারী পাঁচটি জোনের মধ্যে বুটেক্স জোনের চ্যাম্পিয়ন হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহাব শামস। এছাড়া ১ম রানার্স আপ হয় ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বায়েজিদ আহমেদ ও ২য় রানার্স আপ হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আলিমুল মাহাদি।

এতে ৪র্থ ও ৫ম স্থান অধিকার করে যথাক্রমে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সুরাইয়া বিনতে আলম এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের চিফ অপারেটিং অফিসার ইউসুফ আবু আব্দুল্লাহ ‘প্রিপারেশন ফর ইনোভেশন’ শীর্ষক একটি প্রশিক্ষণ পরিচালনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বুটেক্সের সাবেক উপাচার্য অধ্যাপক ইঞ্জি. এম এ কাশেম, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আয়ুব নবী খান, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এ এন এম

আহমেদ, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জিএম ফয়সাল, বিশিষ্ট শিল্প পরামর্শক ইঞ্জি. আসিফ মোহাম্মদ সামি, বুটেক্সের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন (শায়েখ) এবং আইটিইটির সদস্য সচিব ইঞ্জি. মো. এনায়েত হোসেন।

বুটেক্সের সাবেক উপাচার্য অধ্যাপক ইঞ্জি. এম এ কাশেম বলেন, ইন্ডাস্ট্রিতে সরকারের সহায়তা দরকার কিন্তু তা যথাযথ পাচ্ছে না। বর্তমানে কিছু প্লাটফর্ম এসকল বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা করছে যা এর পূর্বে সম্ভব ছিল না। এছাড়া তিনি বিসিএসে টেক্সটাইল ক্যাডারের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং এর জন্য সরকারি মন্ত্রণালয়ের পরামর্শদাতা হিসেবে টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের নিয়োগ দেওয়ার কথা বলেন। 

অনুষ্ঠানের একপর্যায়ে বুটেক্সের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন (শায়েখ) টেক্সটাইল শিক্ষার অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন এবং টেক্সটাইল খাতে গবেষণার গুরুত্ব তুলে ধরেন। 

উল্লেখ্য, দেশের ২৫টি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২৫০০ জনের বেশি শিক্ষার্থী টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ক্যাম্পাস ড্রাইভ এবং সেমিনারে অংশগ্রহণ করে ন্যাশনাল কনফারেন্সে প্রতিযোগিতা করেন।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।