ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১ নং সদর ইউনিয়নে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” নতুন বাংলাদেশ গড়ার কর্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে ৩০ ডিসেম্বর,২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারী,২০২৫ এই সময়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আয়োজন করেন তারাকান্দা উপজেলা প্রশাসন এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।
১৫ জানুয়ারি ( বুধবার) সদর ইউনিয়নের তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক হলরুমে সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয়ে বেলা ১টার দিকে শেষ হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম.এম. শামসুদ্দিন তাবরিযীর সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক।
যুব সমাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মমুখী বিভিন্ন ধরণের ট্রেডে প্রশিক্ষণ নিয়ে তা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। তরুণদের মেধা, উদ্ভাবন এবং স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে, তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক এমনটাই জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, আজকের এই তরুণ প্রজন্ম-ই- নিজেদের স্বাবলম্বী তথা দেশের উন্নয়নে সততার সঙ্গে কাজ করলে তারুণ্যে উৎসব সফল ও স্বার্থক হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশিদুল হক, সহকারী উপজেলা যুব নিয়ন্ত্রণ কর্মকর্তা ইসমাইল হোসেন ভূঁইয়া, বৈষম্য বিরোধী সমন্বয়ক, কৃষি কর্মকর্তা, সিনিয়র শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্ধ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী।
আলোচনা সভা শেষে ৩০ জন যুবক ও ৩০ জন যুবতীর হাতে সনদ প্রদান করা হয়।