শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নাটোরে ২শ বছরের ঐতিহ্যবাহী গাঁওয়ালী সিরনী উৎসব পালিত

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ নাটোরে ভাতুরিয়া গ্রামে ঐতিহ্যবাহী গাঁওয়ালী সিরনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ জানুয়ারি) সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে দিনব্যাপী প্রায় দুই শত বছরের পুরোনো এই উৎসব পালিত হয়। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় এই উৎসবে ২৬ টি সমাজের ৪৬০ টি পরিবারের প্রায় ১৭শ মানুষ অংশ নেন। এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর ২ […]

নিউজ ডেস্ক

০৭ জানুয়ারী ২০২৫, ১৮:৩৪

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

নাটোরে ভাতুরিয়া গ্রামে ঐতিহ্যবাহী গাঁওয়ালী সিরনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ জানুয়ারি) সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে দিনব্যাপী প্রায় দুই শত বছরের পুরোনো এই উৎসব পালিত হয়। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় এই উৎসবে ২৬ টি সমাজের ৪৬০ টি পরিবারের প্রায় ১৭শ মানুষ অংশ নেন। এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর ২ (সদর-নলডাঙ্গা) আসনের সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

ঐতিহ্যবাহী এই উৎসবে উপস্থিত বক্তব্যে দুলু বলেন, গত সরকারের সময় গ্রামীণ ঐতিহ্যের উৎসবগুলো হারিয়ে যেতে বসেছিল। আমরা সেই ঐতিহ্য ও পুরোনো কালচার সংস্কৃতিকে ফিরিয়ে আনবো। নিজেদের মধ্যে দলাদলির কারনে ভাতুরিয়া গ্রামের বহুকালের ঐতিহ্যবাহী এসব উৎসব কয়েক বছর যাবত বন্ধ হয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, সমাজে সবাই সমানভাবে বাঁচতে পারবে। যার যার ধর্ম সমান ভাবে চিরাচরিত ও ঐতিহ্যবাহী উৎসব পালন করতে পারবে। এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে এই ঐতিহ্যবাহী সিরনী উৎসবকে ঘিরে দূর দূরান্ত থেকে জামাই – মেয়ে-নাতি-নাতনী সহ ও স্বজনরা এই ভাতুরিয়া গ্রামে আসেন। গাঁওয়াল সিরনীকে কেন্দ্র করে বিশাল ভোজনের আয়োজন করা হয়।
সোমবার ফজরের নামাজের পর থেকে দিনভর চলে এই আয়োজন। গ্রামবাসীরা জানান, পরিবারের সদস্য ও আগত আত্নীয় স্বজন ভেদে ৮ থেকে ১০ টি ভোজের ভাগ দেন পরিবার প্রধান। কেউ চাল আবার কেউ টাকা দিয়ে ঐতিহ্যবাহী এই সিরনী উৎসবে অংশ নিয়ে থাকেন প্রতিটি পরিবার। সবগুলো সমাজ ও পরিবারে দেয়া টাকা বা চাল উত্তোলন শেষ হলে একটি নির্ধারিত দিন ঠিক করে এই ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে অংশগ্রহনকারী সদস্য আব্দুস সালাম জানান, প্রতিটি গ্রামে একই সিরনীর ভাগ প্রতি ২শ থেকে ৫শ গ্রাম চাউল দিয়ে উৎসবে অংশ নেন গ্রামের মানুষ। দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম আনোয়ার জানান, প্রবীণদের থেকে পাওয়া তথ্যে জানা যায়, প্রায় দু’শ বছর আগে থেকে অদ্যাবধি গ্রামবাসী বছরে দুইবার এ উৎসব পালন করে। প্রতি শীতকালে ঝাল এবং আষাঢ় মাসে মিস্টি সিরনী বানিয়ে এই উৎসবের আয়োজন করা হয়।
এই উৎসবকে কেন্দ্র করে তৈরি হয় ভাতৃত্বের বন্ধন। উৎসবে আগত আত্নীয় স্বজন আর বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ উপভোগ করা হয়। এই উৎসব ঘিরে বিভিন্ন পসরা খেলনা ও নানা রকম খাবারের দোকান মেলা বসছে। গাঁওয়ালী এই সিরনী উৎসব যেন গ্রামবাসীর কাছে ঈদ উৎসব।  স্থানীয় ইউপি সদস্য নাসিম মাহমুদ বলেন, কথিত আছে, প্রায় ২শ বছর আগে এই গ্রামে ডায়রিয়া,কলেরা রোগের প্রাদূর্ভাব দেখা দেয়। অনেক মানুষ মারা যায়।
পরে অতাব্দি ফকির নামে এক আলেম এই সিরনী করার পরামর্শ দেন। আলেমের দেয়া পরামর্শ পেয়ে গ্রামবাসীরা মিলে সিরনী উৎসব করেন। এতে গ্রামবাসীরা প্রাদুর্ভাব মুক্ত হয়ে সুস্থ্য হয়ে উঠেন। এর পর গ্রামের গবাদিপশু রোগে আক্রান্ত হলে একইভাবে খির সিরনীর আয়োজন করা হয়। এরপর গবাদিপশুর প্রাদুর্ভাব থেকেও রক্ষা পান গ্রামবাসী। এই দুটি ঘটনা থেকেই ভাতুরিয়া গ্রামবাসী প্রতিবছর গাঁওয়াল সিরনী উৎসব পালিত হয়ে আসছে।
দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান ও দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ভাতুরিয়া গ্রামের দেখাদেখি এখন আশেপাশের গ্রামগুলোতেও এ উৎসবের অনুকরণ করা হচ্ছে। কিন্তু ২০০ বছরের এই প্রাচীন ঐতিহ্যবাহী গাঁওয়াল সিন্নি উৎসব একমাত্র ভাতুরিয়া গ্রামেই সূচনা হয়।  ঐতিহ্যবাহী এ উৎসবে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোরের জননেতা এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার আগমনে এই গাঁওয়াল সিরনী উৎসব একটি ভিন্ন মাত্রা যোগ হয়।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।