নীলফামারীর ডোমারে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল ও অসহায়-দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ রমজান) বিকালে এলাকার পথচারীদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
পরে ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সংগঠনের সহ-সভাপতি সিদ্দকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডোমার মডেল মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম,
ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহামুদ বীন আলম, নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সলেমান আলী, প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, সংগঠনের সাধারণ সম্পাদক মানিক ইসলামসহ এলাকার সুধীজন।