আব্দুল্লাহ আল মামুন , টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে জেলা ইউনিটের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উপদেষ্টা ও সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খান রুনু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বোরহান তালুকদার, আবুল কালাম সিদ্দিকী নিপু, খায়রুজ্জামান মিলটন, মাসুম খান, শহিদুল ইসলাম খান রুমি, আবু তাহের, একদিল হোসেন, কামাল হোসেন, মাহিরুল ইসলাম, শোয়েব হাসান, এ এম ইকবাল, সাইদুর রহমান পলাশ, কেরামত আলী, ফজলুল হক প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মির্জাপুর, নাগরপুর, দেলদুয়ার, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, ভূঞাপুর, গোপালপুর, ধনবাড়ী, বাসাইল, সখীপুর ও এলেঙ্গা আঞ্চলিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয় সাংবাদিক সংস্থার প্রয়াত নেতৃবৃন্দসহ সকল মৃত সদস্যদের রূহের মাগফিরাত কামনা করা হয়।