মহরম হাসান মাহিম
স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে সর্বোচ্চ পদগুলোতে যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ ইবাদত হোসেন। নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহরম হাসান মাহিম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তৈয়্যেবুর রহমান সালেহি।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহ-সভাপতি ৪ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক ৩ জন।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজুর রহমান এবং সহ-অর্থ সম্পাদক আব্দুস সালাম।
প্রচার সম্পাদক হয়েছেন ওবায়দুল্লাহ গাজী এবং সহ-প্রচার সম্পাদক তানভীর আহমেদ।
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে মো. মাসুম বিল্লাহ এবং সহ-ত্রাণ সম্পাদক শাহাদাত হোসেন দায়িত্ব পালন করবেন।
রক্তদান বিষয়ক সম্পাদক তাহসিন ইসলাম এবং সহ-রক্তদান সম্পাদক আবু তালহা।
সাংস্কৃতিক সম্পাদক শাহীন গাজী এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিবুল।
সমাজসেবা সম্পাদক মো. খায়রুল ইসলাম সুমন এবং সহ-সমাজসেবা সম্পাদক ইমন হোসেন।
দপ্তর সম্পাদক আবু বকর এবং সহ-দপ্তর সম্পাদক সাবির হোসেন।
ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. ভাবনা এবং সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক সুরাইয়া শাকিলা।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন রিয়াছাদ হোসেন ও ওমামা বিন শহীদ।৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি হাফেজ ইবাদত হোসেন বলেন, “স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে একটি আদর্শ, মানবিক ও শিক্ষাবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো। শিক্ষার্থীদের কল্যাণ, সামাজিক সচেতনতা ও সেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।”
সাধারণ সম্পাদক মহরম হাসান মাহিম বলেন, “সংগঠনের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক নেতৃত্ব নিশ্চিত করা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং নতুন প্রজন্মের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে কর্মপরিকল্পনা হাতে নিবো।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।