নেত্রকোনা প্রতিনিধি :
ভূমি প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক নেত্রকোনা-১ কলমাকান্দা ও দুর্গাপুর আসনের সাংসদ ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায় ? শুধুমাত্র দুর্গাপুর উপজেলা প্রশাসন নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। জতীয়ভাবেই আমরা বিরাট একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি। আসরা এই বাংলাদেশটাকেই এগিয়ে নিতে চাই।
শুক্রবার বিকালে দুর্গাপুর সোমেশ্বরী মিলনায়তনের উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ সরকার, প্রত্যেকই একটা বিষয়ে আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট তা হল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।
ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের উপজেলা প্রশাসনের প্রত্যেক কর্মকর্তার কাছে আহবান থাকবে অতীতে আমরা কি করেছি সেদিকে যেতে চাচ্ছি না এখন থেকে উন্নয়নের পরবর্তী ধাপ গুলো দুর্নীতি মুক্ত হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। যারা প্রজান্ত্রের কর্মকর্তা আছেন সংবিধানের ২১এর ২অনুচ্ছেদে আপনি জনগণের সেবা দিতে বাধ্য।
কায়সার কামাল আরও বলেন, আমাদের সীমিত সম্পদ, সীমিত জনবল, এই লোকবলের কারণে কাজটা করতে পারছেন না, তার চেয়ে বেশি নৈতিকতার কারণে বেশী বদনামটা হচ্ছে। আমি স্পেসিপেক্যাললি কিছু বলতে চাই না। এই সীমিত জনবলের সর্বোচ্চ ব্যবহারটা যদি আমরা করতে পারি । আমরা যদি টিম ওর্য়াকের মাধ্যমে কাজটা করতে পারি তাহলে সহজ হয়ে যাবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রীর পিএস মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, দুর্গপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।