বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাড্ডা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই রাতে রাজধানীর সেন্ট্রাল রোডে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের পর সেখানে ধোঁয়া উঠতে থাকে। ঘটনার সময় তিনি বাসায়ই অবস্থান করছিলেন। এ ছাড়া ঢাকার […]

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৭ নভেম্বর ২০২৫, ০২:৪৫

রাজধানীর বাড্ডা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই রাতে রাজধানীর সেন্ট্রাল রোডে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের পর সেখানে ধোঁয়া উঠতে থাকে। ঘটনার সময় তিনি বাসায়ই অবস্থান করছিলেন।

এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় রবিবার দিনভর ও রাতজুড়ে পাঁচটিরও বেশি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাসে আগুনের ঘটনা
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার রাত ১০টার দিকে বাড্ডা থেকে উত্তরাগামী একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।

সেন্ট্রাল রোডে উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ
রাত ৯টা ১২ মিনিটের দিকে নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিউমার্কেট থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান বলেন, “স্থানে পুলিশ মোতায়েন রয়েছে, ঘটনা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।”

পান্থপথে সার্ক ফোয়ারার সামনে দুই ককটেল
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পান্থপথের সার্ক ফোয়ারার সামনে দুইটি ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।

বাংলামটরে এনসিপি কার্যালয়ের সামনে বিস্ফোরণ
রাত পৌনে ১০টার দিকে বাংলামটর মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা। কেউ আহত হয়নি।

নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণ—এক পথচারী আহত
সকাল ৮টা ৪০ মিনিটে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে আহত হন ৫০ বছর বয়সী পথচারী আবদুল বাসির। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মহাখালী আমতলীতে ককটেল বিস্ফোরণ
রাত ১০টার দিকে মহাখালীর আমতলী এলাকায় রাস্তার ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। কেউ হতাহত হয়নি বলে জানান বনানী থানার ওসি মোহাম্মদ রাসেল সরোয়ার।

পল্লবী রেলস্টেশনের কাছে বিস্ফোরণ
রাত ৮টার দিকে পল্লবী রেলস্টেশনের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীজুড়ে এই ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং সিসি ক্যামেরা বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

রাজধানী

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেপ্তার

৫০ কোটি টাকার বেশি ব্ল্যাকমেইল ও মামলাবাণিজ্যের অভিযোগে আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী–কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ব্ল্যাকমেইল, মামলাবাণিজ্য ও প্রতারণার অভিযোগে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অনুসন্ধান চলছিল। সাম্প্রতিক সময়ে গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় […]

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেপ্তার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১২

৫০ কোটি টাকার বেশি ব্ল্যাকমেইল ও মামলাবাণিজ্যের অভিযোগে আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী–কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ব্ল্যাকমেইল, মামলাবাণিজ্য ও প্রতারণার অভিযোগে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অনুসন্ধান চলছিল। সাম্প্রতিক সময়ে গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায়ের ঘটনায় তদন্ত জোরদার হলে তাহরিমা জান্নাত সুরভীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

তদন্তে আরও উঠে এসেছে, এই চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে মোট প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগ অনুযায়ী, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধাপে ধাপে অর্থ আদায় করা হতো।

ভুক্তভোগীদের অভিযোগ, মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি করত চক্রটি। এই প্রতারণার মূল নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভী।

পুলিশ জানায়, তাহরিমা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও লক্ষ্যভিত্তিক লাইভের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, এই পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

গ্রেপ্তারকৃত তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্তে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানী

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত আসছে…

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত আসছে…

রাজধানী

সব শঙ্কা কাটিয়ে মনোনয়ন টিকতেই আল্লাহর দরবারে প্রকাশ্যে সেজদায় লুটিয়ে পড়লেন তোজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়। মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল […]

নিউজ ডেস্ক

০৪ জানুয়ারী ২০২৬, ২২:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়।

মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল হক তোজা। এ সময় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তার এই আবেগঘন প্রতিক্রিয়া সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই আলোচনার সৃষ্টি হয়।

তোজাম্মেল হক তোজা বলেন, সব প্রতিকূলতা ও শঙ্কা কাটিয়ে মনোনয়ন বৈধ হওয়া তার জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসার ওপর আস্থা রেখেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। একই সঙ্গে তিনি মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলেও তোজাম্মেল হক তোজার মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।