রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টায় দেশের সব শপিংমল ও দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসার করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সমিতির নেতারা বলছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে তারা বেলা ১১টায় দোকানপাট […]

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২৩:০৯

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টায় দেশের সব শপিংমল ও দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসার করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সমিতির নেতারা বলছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে তারা বেলা ১১টায় দোকানপাট খুলতে চান। কিন্তু সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত যেন তাদের ব্যবসা করতে দেওয়া হয়।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিংমল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করার জন্য গতকাল (বৃহস্পতিবার) দেশের সব দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দেয় দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

অবশ্য গতরাতেই (বৃহস্পতিবার রাত) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী, অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

এখন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলবে, যা আগে চলত বিকাল ৫টা পর্যন্ত। আর ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকাল ৪টার মধ্যে। এছাড়া দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে, যা আজ (৩ এপ্রিল) থেকেই কার্যকর হবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে।

রাজধানী

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত আসছে…

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত আসছে…

রাজধানী

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের […]

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৯

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের ওই কেন্দ্রে তারা নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেন। তদন্তে জানা যায়, কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) তাদের প্রবেশে সহায়তা করেছিলেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়, তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক সেখানে উপস্থিত হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানী

মারধরের সময় পানি চাইলে তারা বলে, ‘তোকে পানি দেব না, প্রস্রাব দেব তুই আগে টাকা দে’! আটক ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় প্রকাশ্য চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত ৮টার দিকে আজিমপুরে অবস্থিত ৪৬ ব্রিগেড অজেয়–৪ আর্মি ক্যাম্পের একটি টহল দল ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

নিউজ ডেস্ক

০৬ জানুয়ারী ২০২৬, ১৩:৪৬

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় প্রকাশ্য চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত ৮টার দিকে আজিমপুরে অবস্থিত ৪৬ ব্রিগেড অজেয়–৪ আর্মি ক্যাম্পের একটি টহল দল ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন রুদ্র রহমান, মো. বাইজিদ, মাসুদ রানা ও আবির হোসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তারা ইডেন মহিলা কলেজের আশপাশের এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। সোমবার সকালে চাঁদা আদায়ের সময় বাপ্পি নামের এক ব্যক্তি টাকা দিতে অস্বীকৃতি জানালে চারজন মিলে তাকে মারধর করে। এতে বাপ্পি গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে কলেজের সামনে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর টহল দল দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করে আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যায়।

ক্যাম্পে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায়, আটক চারজনই ঢাকা কলেজের শিক্ষার্থী। সেনাবাহিনীর টহল দল জানায়, এর আগেও তাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ছিল। সূত্র আরও জানায়, চলতি মাসের ৪ জানুয়ারি ইডেন মহিলা কলেজের সামনে চাঁদাবাজির অভিযোগে এই চারজনকে প্রথমবার আটক করে ক্যাম্পে আনা হয়েছিল। সে সময় ক্যাম্প কমান্ডার তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেন। তবে মুক্তির মাত্র একদিন পরই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে, যা তাদের অপরাধপ্রবণতা ও আইনের প্রতি চরম অবজ্ঞার প্রমাণ দেয়।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত ১১টার দিকে আটক চারজনকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়। লালবাগ থানার এসআই দেবাশীষ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।