মো:ফারুক আহমেদ,(ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় টাঙ্গাইল(৩আসনে) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সাধারণ ভোটার যাতে উৎসবমুখর পরিবেশে অনায়াসে তার পছন্দের প্রার্থীকে ভোটপাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষকে সামনে রেখে যে কোন অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রনে সেনাবাহিনী,
বিজিবি,আনসার ব্যাটালিয়ান,পুলিশের র্যাব সমন্বয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদানে মার্চ ডোমিশেন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১০ফেব্রয়ারী) বিকাল ৪টায় ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী চার প্লাটুন, দেড় প্লাটুন বিজিবি এক প্লাটুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব) দুই প্লাটুন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান,বাংলাদেশ পুলিশের দুইশত ৬০জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচনের দিন ভোট প্রদান থেকে শুরু করে শেষ পর্যন্ত ৮জন ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট সর্বদাই নিয়োজিত থাকবে। এ সময় খেলার মাঠ থেকে উপজেলা পরিষদ অভিমুখে মার্চ করেন।
মার্চ ডেমিনেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ,উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) জাহিদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(এএস.পি.গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, ঘাটাইল থানান অফিসার্স ইনচার্জ(ওসি) মোকছেদুর রহমান সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।