সোহেল রানা, সিঙ্গাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় চুরি ও জালিয়াতির মামলায় পরোয়ানাভুক্ত মো. খালেক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার খোলাপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খালেক সোহরাব আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআর ৭২৩/২৪ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলাটি দণ্ডবিধির ৩৮০ ও ৪৭৫ ধারায় দায়ের করা হয়েছে, যা চুরি ও জালিয়াতি সংক্রান্ত অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট।
এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন,
চুরি ও জালিয়াতির মামলায় আসামি খালেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।