বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ছাত্রীনিবাস ত্যাগ না করায় বিএনপি নেত্রীকে অবরুদ্ধ

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীর পক্ষ নিয়ে সালিশ করতে ছাত্রীনিবাসে যাওয়া মহানগর বিএনপির এক নেত্রীকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রীরা। পরে কলেজ অধ্যক্ষ ও প্রশাসনের সহায়তায় উদ্ধার হন তিনি। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে কলেজটির বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে। ছাত্রীদের অভিযোগ, দলীয় প্রভাব দেখিয়ে হোস্টেলে ঢুকে মেয়েদের হুমকি দিতে গিয়ে […]

নিউজ ডেস্ক

২৮ নভেম্বর ২০২৪, ১৫:৫৪

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীর পক্ষ নিয়ে সালিশ করতে ছাত্রীনিবাসে যাওয়া মহানগর বিএনপির এক নেত্রীকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রীরা। পরে কলেজ অধ্যক্ষ ও প্রশাসনের সহায়তায় উদ্ধার হন তিনি। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে কলেজটির বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে।

ছাত্রীদের অভিযোগ, দলীয় প্রভাব দেখিয়ে হোস্টেলে ঢুকে মেয়েদের হুমকি দিতে গিয়ে অবরুদ্ধ হন ওই নেত্রী। এ ঘটনায় তার বিরুদ্ধে সেনাবাহিনীর বরিশাল ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থীরা। তবে অভিযুক্তের দাবি, ছাত্রীনিবাসের সহকারী সুপারের ইন্ধনে এমন কাণ্ড ঘটিয়েছেন ছাত্রীরা।

অবরুদ্ধ হওয়া ওই নেত্রীর নাম আফরোজা খানম নাসরিন। তিনি বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

ছাত্রীরা অভিযোগ করেন, অনার্স চতুর্থ বর্ষের সুমনা পারভীন অন্তু নামে এক মেয়েকে দিয়ে বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন আফরোজা। তবে ছাত্রীনিবাসে কোনোভাবেই রাজনীতি ঢুকতে দিতে চান না শিক্ষার্থীরা। এজন্য ছাত্রীদের দেখে নেওয়ার হুমকি দেন আফরোজা।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ছাত্রী অন্তু দীর্ঘ সাত বছর ধরে বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে আছেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি সাধারণ শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন, যৌন নিপীড়ন করেছেন। আরেক ছাত্রীকে নিয়ে বিভিন্ন ভবনের রুম দখল করে রেখেছেন।

এর আগে বহুবার তাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যখনই তাকে হল ছাড়া করার উদ্যোগ নেওয়া হয়, তখনই তার অভিভাবক পরিচয়ে কাউনিয়ার জামান সেলিম নামে একজন হল সুপারকে হুমকি দেন।

গত ২৪ নভেম্বর ছাত্রীনিবাস কর্তৃপক্ষ ওই ছাত্রীকে আসন ছেড়ে দিতে নোটিশ দেয়। তিনি ছাত্রীনিবাস ত্যাগ না করায় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তখন বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন ওই ছাত্রীনিবাসে ঢুকে ছাত্রীদের বিভিন্নভাবে হুমকি দেন। পরে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। রাত সাড়ে ১১টার দিকে শিক্ষকদের হস্তক্ষেপে তিনি ছাড়া পান।

বিএনপি নেত্রী আফরোজা খানম বলেন, গত ২৪ নভেম্বর রাতে অন্তু নামে ওই ছাত্রীকে ছাত্রীনিবাস ছাড়া করতে টানা তিন ঘণ্টা দাঁড় করিয়ে রেখে গালাগাল করেন সহকারী হোস্টেল সুপার জহিরুল ইসলাম। এমনকি তিনি ওই ছাত্রীকে মারধরের চেষ্টাও করেন। ঘটনাটি সামাধানের জন্য মঙ্গলবার সন্ধ্যায় নতুন ওই হোস্টেলে গিয়েছিলাম। তখন সহকারী হোস্টেল সুপারের মদদে কিছু ছাত্রী এসে অন্তুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

এমনকি তারা নির্যাতনের শিকার ছাত্রীকে হোস্টেল থেকে আমাকে নিয়ে যেতে বলেন। পরে শিক্ষকদের উপস্থিতিতে রাতেই বিষয়টি সমাধান করেছি।

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম বলেন, ভেতরে ছাত্রীদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, আমরা সবাই মিলে সেটা সমাধান করেছি। আফরোজা খানম নাসরিন বনমালী গাঙ্গুলীর সাবেক ছাত্রী। তিনি হোস্টেলে আসতেই পারেন। তবে অনুমতি ছাড়া তার এভাবে ভেতরে প্রবেশ করাটা ছাত্রীরা ভালোভাবে নিতে পারেননি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪১৯৪

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪১৯৪

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১২৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪১৯৪