বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে যে নতুন আশাবাদ তৈরি হয়েছে, তা তুলে ধরে তিনি নিজের ফেসবুক পোস্টে বলেন, কোটি মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে একটি সম্ভাবনাময় বাংলাদেশের স্পষ্ট ছবি ফুটে উঠছে।
মুশফিকুল ফজল আনসারী লেখেন, কেবল স্বপ্ননির্ভর আবেগী বয়ান নয়—এখন সামনে এসেছে একটি সুস্পষ্ট রোডম্যাপ ও দৃঢ় নেতৃত্বের ঘোষণা, We have a plan। এটি পরিবর্তনের পথে নতুন এক দিগন্তের সূচনা।
তার মতে, তারেক রহমানের নেতৃত্বে যে রাজনৈতিক পরিবর্তনের বার্তা পাওয়া যাচ্ছে, তা আবেগের ওপর দাঁড়িয়ে নয়; বরং পরিকল্পনা, দিকনির্দেশনা এবং জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, A leader with a plan, a people with a mandate—change is inevitable—অর্থাৎ পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থন একত্র হলে পরিবর্তন অবশ্যম্ভাবী।
পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য—এমন মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।