মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নতুন করে সংযোজন হলো জেনারেল হাসপাতাল। যেখানে চিকিৎসা বঞ্চিত গরিব অসহায় রোগীরা বিনামূল্য চিকিৎসা পাবেন এবং সকল শ্রেণীর জনগণ এখানে চিকিৎসা সেবা নিতে পারবেন।
নিজাম-হাসিনা ফাউন্ডেশন জেনারেল হাসপাতালের যাত্রা শুরু করেছেন ৩টি বিভাগ নিয়ে। সেগুলো হলো-মেডিসিন, শিশু ও গাইনি। এ ৩টি গুরুত্বপূর্ণ বিভাগের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা শহরের উকিলপাড়াস্থ হাসপাতালের কনফারেন্স রুমে অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দিন আহমদ। নতুন ৩টি বিভাগ চালুর মধ্য দিয়ে ভোলার সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল সর্বদা মানুষের সেবায় নিবেদিত। আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক টিম নিয়ে কাজ করছি। আমাদের পূর্বে চক্ষু হাসপাতালে চিকিৎসার কার্যক্রম এবং চোখের সকল অপারেশন কার্যক্রম চালু আছে।
প্রায় বিগত ১৫ বছর যাবত আমরা এই চিকিৎসা সেবা দিয়ে আসছি। বিশেষজ্ঞ ডাক্তার এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বর্তমানে আমরা মেডিসিন, শিশু ও গাইনি বিভাগ উদ্বোধনের মাধ্যমে ভোলার মানুষকে আমরা আরও উন্নত চিকিৎসা সেবা দিতে প্রস্তুত।
আমাদের ভবিষ্যতে আরও বিশেষায়িত বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। উন্নতি চিকিৎসা সেবার লক্ষ্যে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কয়েকটি আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।
নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, জনগণের আস্থা অর্জন ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে ভোলার সাংবাদিকসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।