নীলফামারীর ডোমারের ভোগডাবুরী ইউনিয়নে কৃষিবিদ ডক্টর মোঃ মোস্তাহেদ হোসেন ফায়ারের সার্বিক তত্ত্বাবধানে ৭০০ প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে মানসম্পন্ন বোরো ধানের বীজ বিতরণ করা হয়।
শনিবার সন্ধ্যায় চিলাহাটি ফাজিল মাদ্রাসার হলরুমে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রান্তিক কৃষকের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
বীজ বিতরণ অনুষ্ঠানে রংপুর চ্যাপ্টার এ্যাবের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডক্টর মোঃ মোস্তাহেদ হোসেন ফায়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ নঈম শাহরিয়ার, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আরমানুল ইসলাম সরকার।
এর আগে তিনি দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রান্তিক কৃষকদের মাঝে মানসম্পন্ন বোরো ধানের বীজ বিতরণ করেন। তিনি দেশের গুরুত্বপূর্ণ গবেষণাগার কুষ্টিয়া থেকে মানসম্পন্ন উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সংগ্রহ করে ।
বোরো ধানের বীজ বিতরণ কালে প্রান্তিক কৃষকদের প্রাথমিক ধারণা দেন। এ সময় কৃষিবিদ মোস্তাহেদ হোসেন ফায়ার বলেন, আমার কর্মজীবনে শুধু ভোগডাবুরী ইউনিয়ন নয় ডোমার উপজেলা ও তার আশপাশে সকল শ্রেণীর মানুষের সেবক হতে চাই।