বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শুক্রবার সকাল ১১টা ৫৪ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে, সকাল ১০টা ৪৫ মিনিটে তার বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল বৃহস্পতিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি দেশে রওনা হন।
এদিকে কাতারের আমির প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স নির্ধারিত সময়ে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে গেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে।
মির্জা ফখরুল বলেন,
“ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশা-আল্লাহ রবিবার লন্ডনে নেওয়া হবে।”