নাজমুল হক চৌধুরী, নরসিংদী :
নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন(২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক একুশে টিভির নরসিংদী প্রতিনিধি মোঃ বাবু মাখন দাস সভাপতি এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ এর নরসিংদী প্রতিনিধি ও নরসিংদীর কাগজ এর নির্বাহী সম্পাদক কাজী আসাদুল হক পলাশ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। সকাল থেকেই জেলার সকল পর্যায়ের সাংবাদিক মহলের পদচারণায় প্রেসক্লাব এলাকায় উৎসব আমেজের সৃষ্টি হয়।
উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিবর্গ। বিকেল ৩টার পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি মাখন দাস, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল মোহাম্মদ মানিক ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ লড়েছেন। সহসভাপতি পদে লড়েছেন সাবেক কোষাধ্যক্ষ হলধর দাস,
বর্তমান কমিটির নির্বাহী সদস্য কাজী আনোয়ার কামাল, নির্বাহী সদস্য মোঃ বদরুল আমীন চৌধুরী এবং মাহবুব আলম। সাধারণ সম্পাদক পদে সাবেক সহসভাপতি আসাদুল হক পলাশ, কামরুল ইসলাম কামাল ও সাবেক কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া লড়ছেন।
৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার ছিলেন প্রভাষক এম.এ মোমেন মিয়া ও এ্যাডভোকেট খন্দকার মেহেদী হাসান।এর আগে প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদ নির্বাচনে
সহসাধারণ সম্পাদক পদে মোঃ সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ ফারুক মিয়া ,সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে আবুল বাশার বাছির , দপ্তর সম্পাদক পদে তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য পদে আমজাদ হোসেন, এ টি এম মোস্তফা বাবর ও মোঃ জাকির হোসেন ভূঁঞা’র পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় ৭জন নির্বাচিত হয়েছেন।