মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
দুই আদালতের রায় সহকারী জজ আদালত এবং উচ্চ আদালত, উভয় ক্ষেত্রেই নিজের পক্ষে রায় পেলেও এখনও জমিতে দখল নিতে পারছেন না নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রামকান্তপুরের অসহায় আদিবাসী নিরেন্দ্রনাথ সরকার পরিবার। স্থানীয় প্রভাবশালী একটি মহলের দখলবাজির কারণে এ পরিবারটি তীব্র নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে দিন কাটাচ্ছেন।
স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্যদের কাছেও বহুবার ধর্না দিয়েও কোন ফল না আসায় হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
মামলার নথি ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়—দুয়ারিয়ার রাকসা মৌজার একটি জমিকে কেন্দ্র করে মৃত হাবিল উদ্দিনের ছেলে আব্দুর রহমান (জামাল)দিং নিরেন্দ্রনাথের বিরুদ্ধে সহকারী জজ আদালতে মামলা করেন। বিচার শেষে আদালত আদিবাসী নিরেন্দ্রনাথ সরকারের পক্ষে রায় দেন। পরবর্তীতে আব্দুর রহমান (জামাল)দিং আপিল করলে উচ্চ আদালতও মূল রায় বহাল রাখে।
রায়ের নথিতে জমিটির নিয়মিত খাজনা নিরেন্দ্রনাথ সরকার পরিশোধ করে আসছেন—এ তথ্যও প্রমাণিত হয়েছে।
নিরেন্দ্রনাথ সরকারের ছেলে সনদ কুমার সরকার আদালতের রায়ের কপি দেখিয়ে সংবাদকর্মীদের সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান,
রায় পাওয়ার পর স্থানীয় প্রশাসনের পরামর্শে ইউনিয়ন পরিষদে আবেদন করি। কিন্তু চেয়ারম্যানও অসহায় কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু জানান,
আবেদন পেয়ে আমি উভয় পক্ষকে হাজির হওয়ার জন্য বারবার নোটিশ করি। আব্দুর রহমান (জামাল)দিং উপস্থিত না হওয়ায় নিরেন্দ্রনাথ সরকারকে উচ্চ আদালতে পুনরায় আইনি ব্যবস্থা নিতে লিখিত পরামর্শ দিয়েছি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে আব্দুর রহমান (জামাল)দিং সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।