জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল সাম্য ও সমতার দেশ গড়বে সমবায়।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিপি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মধুপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও তালাশবিডি.কমের উপজেলা প্রতিনিধি মো. আব্দুল হামিদ, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মোমিন, সচেতন নাগরিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন সাম্য, ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় সমবায়ের বিস্তৃতি অপরিহার্য।