মনিরুল ইসলাম, নাটোর
এখন হেমন্তকাল, কার্তিক মাসের মাঝামাঝি সময়ে বিকেলের রোদে পাঁকা ধানের সোনালী রং শুভেচ্ছা জানাচ্ছে নবান্নের উৎসবের, অপরদিকে ভোরের কুয়াসার চাদর ভেদ করে সূর্যের রশ্মি সবুজ ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে উত্তরের জনপদ নাটোরের নলডাঙ্গায় শীতের আগমনী বার্তা।
কার্তিক ও অগ্রহায়ণ মাস মূলত নবান্নের উৎসবের মাস, এ সময় বাঙ্গালীর ঐতিহ্য বিশেষ করে গ্রামীন জনপদে নতুন ধানের পিঠায় আত্মীয়তার দৃঢ় বন্ধন তৈরি করে থাকে, আর এই পিঠাপুলি উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে খেজুরের গুড়।
এরই মধ্যে খেজুরের গাছ পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন নলডাঙ্গা উপজেলার খেজুরের রস সংগ্রহকারী গাছিরা।
নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব, কিষোয়ার হোসেন জানিয়েছেন, উপজেলায় ৩৬ হেক্টর জমিতে খেজুরের গাছ রয়েছে প্রায় ৪০ হাজার ৬০০টি, আর রস সংগ্রহের জন্য প্রস্তুত আছে ৮ হাজারটি খেজুরের গাছ, এ বছর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬৮ মেঃটন, যার সম্ভাব্য মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা,।
স্থানীয় গাছিরা জানিয়েছে আশ্বিনের শেষ ও কার্তিকের শুরুতে রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করে থাকে তারা,
উপজেলার,কয়েকজন গাছিদের সাথে কথা নলে জানা গেছে, নলডাঙ্গা উপজেলা গাছিদের গুড়ের মান ভালো হওয়ায় অনলাইন শপের ব্যাবসায়ীরা গাছিদের ঘড় থেকে নগদ টাকায় গুড় সংগ্রহ করে নিয়ে যায়, যা দেশের পাশাপাশি দেশের বাহিরেরও গুড় প্রেমীদের হাতে পৌছে যাচ্ছে, এতে করে গাছিদের আড়ত ও বাজারে যাতায়াত খরচা সহ বাড়তি খরচ সাশ্রয় হয়, অনলাইন প্লাটফর্মের ব্যাপক চাহিদায় সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয় গাছিরা,
তবে গুড়ের পাশাপাশি খেজুরের রস খেতে পছন্দ করে অনেকেই, রস খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত কারন বাদুরের লালা ও বিষাক্ত প্রানীর লালা হতে পারে প্রাননাশের কারন।
উপজেলার হরিদা খলসী গ্রামের রুবেল বলেন গত ৪ বছর আগে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয় ৩ বছর বয়সী তার ছোট ছেলে, শাফি,
পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ক্ষেত্রে বিশুদ্ধতা নিশ্চিত হয়েই খাওয়া উচিত বলে মনে করেন রুবেল,
খেজুরের রস পান করা বিষয় নিয়ে সকলের উদ্দেশ্যে সতর্কতা মূলক বার্তা প্রদান করেন উপজেলার এই কৃষি অফিসার।