শুক্রবার, ০১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জুলাই-আগস্টের পটভূমি তৈরি করেছে ছাত্রদল : বাবুল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ছাত্রদল দেশনেত্রী খালেদা জিয়ার হাতিয়ার। ছাত্রদল তারেক রহমানের প্রিয় সংগঠনের নাম। গত ১৬ বছর ধরে বাংলাদেশে গণতন্ত্রের দাবিতে, ভোটের দাবিতে লাগাতার আন্দোলন সংগ্রাম করেছে। ১৬ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অসংখ্য ভাই, অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। তাদের রক্তের মধ্যে দিয়ে এই জুলাই-আগস্টের পটভূমি তৈরি হয়েছে। সোমবার (২০ অক্টোবর) […]

জুলাই-আগস্টের পটভূমি তৈরি করেছে ছাত্রদল : বাবুল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ অক্টোবর ২০২৫, ০৫:০৮

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ছাত্রদল দেশনেত্রী খালেদা জিয়ার হাতিয়ার। ছাত্রদল তারেক রহমানের প্রিয় সংগঠনের নাম। গত ১৬ বছর ধরে বাংলাদেশে গণতন্ত্রের দাবিতে, ভোটের দাবিতে লাগাতার আন্দোলন সংগ্রাম করেছে।

১৬ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অসংখ্য ভাই, অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। তাদের রক্তের মধ্যে দিয়ে এই জুলাই-আগস্টের পটভূমি তৈরি হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে শিক্ষার্থী ও মহিলাদের এ মিছিল হয়।

তিনি বলেন, ছাত্রদল সব গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অভূতপূর্ব রক্তক্ষয়ী সংগ্রাম গড়ে তুলেছে। সেই সংগ্রামে হাজার হাজার ভাই জীবন দিয়েছেন।

যেমন জীবন দিয়েছেন আবু সাইদ-মুগ্ধ, তেমনি জীবন দিয়েছেন ছাত্রদলের ভাই ওয়াসিমসহ ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মী। জীবন দিয়ে শেখ হাসিনার পতনের পথ তারা তৈরি করেছে।

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, সেই ৯০ এর ঐতিহাসিক ভূমিকা ও পথরেখাকে অবলম্বন করে বাংলাদেশের ছাত্রসমাজ ও ছাত্রদল জুলাই-আগস্টে ৩৬ দিন আন্দোলন সংগ্রাম করে, জীবন দিয়ে, আহত হয়ে, বুক পেতে গুলি বরণ করে নিয়ে শেখ হাসিনার পতনকে সুনিশ্চিত করেছে।

তিনি বলেন, ছাত্রদলকে অতীতের মতো আগামী নির্বাচনেও যার যার এলাকার সব সাধারণ ছাত্র-ছাত্রী, তরুণ যুবকদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। যেন আমরা সবাইকে সম্পৃক্ত করে বিপুল ভোটের ব্যবধানে জামালপুর -৩ মেলান্দহ-মাদারগঞ্জ সংসদীয় আসন জয়লাভ করে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে তুলে দিতে পারি।

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আজকে দল পরিচালনা করতে গিয়ে আমাদের কোনো কর্মকাণ্ড মানুষের অপছন্দ হতে পারে, সংগঠন পরিচালনা করতে গিয়ে কাউকে কাউকে অসন্তুষ্ট করতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার বিরুদ্ধে কারো সমালোচনা করার সুযোগ নাই।

বিশেষ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করার সুযোগ বাংলাদেশে নাই। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কোনো সমালোচনা, বিষোদগার, মিথ্যাচার করার সুযোগ বাংলাদেশে নাই। বর্তমান যুগ হচ্ছে মেধার যুগ, দক্ষতার যুগ, ছাত্রদলকে বর্তমান যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সহ-সভাপতি রফিকুল ইসলাম রহিম, সৈয়দ রাশেদুজ্জামান আপু, ফজলুর রহমান ঠান্ডা, তৈয়বুর রহমান মাস্টার, সফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির, সদস্য সচিব রকিব হাসান রনি, মেলান্দহ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, ফরিদা ইয়াসমিন পুশিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতারা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৯

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৯