গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর এলাকার বর্ষাডেঙ্গা, হাতীমারা এলাকায় ভাড়া বাসায় বসবাসরত এক দম্পতির বিরুদ্ধে প্রায় ১৪ লাখ টাকা (চৌদ্দ লাখ টাকা) এবং ২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, স্বামী মো. নবির উদ্দিন (পিতা: মৃত মতিউর রহমান, মাতা: মোছা. লাইলী বেগম) এবং তার স্ত্রী মোছা. নাজমা বেগম (পিতা: মৃত হাবিবুল্লাহ সিকদার, মাতা: সাহেরা বেগম) কয়েক বছর ধরে বর্ষাডেঙ্গা, হাতীমারা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শিলাপিঠা বাজার এলাকায়।
হঠাৎ করে তারা ভাড়া বাসা থেকে অদৃশ্য হয়ে যান। এসময় তাদের সঙ্গে প্রায় ১৪ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পরিবার ও অভিযোগকারী পক্ষ জানিয়েছে, দম্পতির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যদি কোনো দয়ালু ব্যক্তি তাদেরকে কোথাও দেখতে পান বা তাদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেন, তাহলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তথ্য প্রদানকারীকে উপযুক্ত সম্মানী দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।