আতিকুর রহমান,রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ৪ দফা দাবি জানিয়েছেন শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাকসু কোষাধক্ষের কার্যালয়ের সামনে এই দাবিগুলো তুলে ধরে সংবাদ সম্মেলন করেন শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ।
শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে সহ সভাপতি (ভিপি) প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত এই নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে, তা ধরে রাখার জন্য যথাসময়ে নির্বাচন হওয়া জরুরি। যারা নির্বাচন পিছানোর অপরাজনীতি করছে তারা শিক্ষার্থীদের সাথে বেইমানি করছে।
আমরা দেখেছি অনেক প্রার্থী পরীক্ষা শেষ করে এসেও প্রচারণা চালিয়েছে। ২৫ তারিখ নির্বাচন তো আজকে ঠিক করা হয়নি, তখন সবার সম্মতিতেই নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছিল। তারা আজ কেন নির্বাচন পিছানোর কথা বলছে?”
তিনি আরও বলেন, “হেরে যাওয়ার ভয়েই তারা ভোট পিছানোর অপরাজনীতি করছে। ২৫ তারিখ নির্বাচন পিছালে শিক্ষার্থীর রাকসুর যে আবেগ সেটা হারিয়ে যাবে। আর শিক্ষার্থীরা মুলত বাসায় চলে যাচ্ছে ২৫ তারিখ রাকসুর যে অনিশ্চয়তা সেটির কারণে। নির্বাচন কমিশনের এক্ষেত্রে শক্ত অবস্থান জানানো উচিত।”
পোষ্য কোটা’ ইস্যুতে জাহিদ বলেন,”রাকসু বানচালকারী গোষ্ঠীই পোষ্য কোটা ইস্যুকে সামনে নিয়ে এসেছেন। তারা শুরু থেকেই রাকসু বানচাল করার পায়তারা করছেন। আগে বিভিন্ন দাবি এবং এবার ভোটার উপস্থিতি নিয়ে তারা অপরাজনীতি শুরু করেছে। শিক্ষার্থী আটকে রাখার দায়িত্ব তো প্রশাসনের।”
এর আগে তারা নির্বাচন কমিশনার বরাবর ৪ টি দাবি জানান, দাবিগুলোর মধ্যে রয়েছে।
রাকসু নির্বাচন যথাসময়ে আয়োজন করতে হবে। বিভিন্ন পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও বানচালের চেষ্টা করতে পারে, এখানে নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
সকল অপশক্তির বাহিরে গিয়ে নির্বাচন কমিশনারকে শক্ত অবস্থানে থাকতে হবে।
ইতোপূর্বেও নির্বাচন কমিশন বিভিন্ন কারণে একাধিকবার নির্বাচনের তারিখ পিছিয়েছেন। আবার নির্বাচনের তারিখ না পিছিয়ে বরং সকল পক্ষের সাথে কথা বলে যথাসময়ে নির্বাচন আয়োজন করার বিষয়ে আন্তরিকতার পরিচয় দিতে হবে।
যথাসময়ে নির্বাচন হতে হবে, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ রাখতে হবে,ভোট গণনা সুষ্ঠুভাবে হতে হবে,
ভোটের দিনই ফলাফল ঘোষণা করতে হবে।