বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য রাজনীতি করুন, তাহলেই আমরা বিজয়ী হবো : আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ী হতে হলে এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। ভোটের দিন সামনে চলে এসেছে। জনগণের ঘরে গিয়ে খালেদা জিয়ার সালাম পৌঁছে দিন, তারেক জিয়ার সালাম পৌঁছে দিন। মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য রাজনীতি করুন। তাহলেই আমরা বিজয়ী হবো। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় […]

মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য রাজনীতি করুন, তাহলেই আমরা বিজয়ী হবো : আমান

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ী হতে হলে এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। ভোটের দিন সামনে চলে এসেছে। জনগণের ঘরে গিয়ে খালেদা জিয়ার সালাম পৌঁছে দিন, তারেক জিয়ার সালাম পৌঁছে দিন। মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য রাজনীতি করুন। তাহলেই আমরা বিজয়ী হবো।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমান উল্লাহ আমান বলেন, যেমনভাবে আপনারা আমার পাশে ছিলেন, তেমনি ব্যারিস্টার অমির পাশেও থাকবেন। অমিকে বিপুল ভোটে জয়ী করে কেরানীগঞ্জের মানুষের সেবা করার সুযোগ দিন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ কেরানীগঞ্জে কোনো উন্নয়ন করেনি। বিএনপির সময়েই এখানে রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ, মাদ্রাসা ও মন্দির নির্মাণ হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, কেরানীগঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে বিএনপিকে আবার ক্ষমতায় আনতে হবে।

নতুন প্রজন্মের ভোটারদের প্রতি দৃষ্টি রেখে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, যারা নতুন ভোটার, তারা আমাদের অতীত জানে না। তাদের কাছে বিএনপির উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। তরুণ প্রজন্মকে আমাদের ভালোবাসা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে বিএনপির পাশে দাঁড় করাতে হবে।

ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্বাচন মানে শুধু রাজনীতি নয়, এটি মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের পথে এগিয়ে যাবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মুক্তির সনদ হিসেবে ৩১ দফার কর্মসূচি দিয়েছেন। এটি শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষের জন্য কল্যাণকর একটি পরিকল্পনা।

অমি বলেন, কেরানীগঞ্জকে আমরা এমনভাবে গড়ে তুলব যেন এখানকার মানুষকে আর রাজধানীতে ছুটতে না হয়; বরং রাজধানীবাসী কেরানীগঞ্জে ছুটে আসবে তাদের চাহিদা পূরণের জন্য। আমার পিতার অসমাপ্ত কাজ শেষ করতে আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই।

কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, সহসভাপতি নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী তারেক ইমাম বাবুল, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. মাসুদ রানা, মডেল থানা যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল,

ছাত্রদলের আহ্বায়ক হাজী সাইফুল ইসলাম, তারানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আশ্রাফ উদ্দিন ফারুকী, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান-১ মো. মামুন অর রশিদ, শাক্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান মিজানুল হক মিজান, ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সাধারণ

সম্পাদক হাজী মো. নুরুল মমিন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মডেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সাঈদ, মডেল থানা জাসাসের আহ্বায়ক শাফায়াত হোসেন প্রমুখ।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৩৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩১৭

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৩৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩১৭