বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের টাকা লুটপাট করে এবং মানুষ হত্যা করে বিদেশে পালিয়ে থাকা যাবে না। ভারতের মাটিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, “শেখ পরিবার ব্র্যান্ডেড খুনি, ব্র্যান্ডেড লুটেরা, ব্র্যান্ডেড চোর। তার দল আওয়ামী লীগ। শেখ মুজিব ছিলেন খুনি এবং দুর্ভিক্ষ সৃষ্টিকারী। শেখ হাসিনা জনগণের রক্তের ওপর ভর করে ক্ষমতায় টিকে ছিলেন। এত লুটপাট, গণহত্যা করে কোথায় পালাবেন? শেষ পর্যন্ত তাকে গলায় গামছা দিয়ে টেনে আনা হবে, বিচার করা হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে কেউ কেউ খোঁচাখুঁচি করছে। পিআর বা এ ধরনের কথা বলছে। কারণ, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় অনিবার্য। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।”
বিএনপির এই ভাইস চেয়ারম্যান জানান, তারেক রহমান নিজেই বলেছেন আগামী নির্বাচন সহজ হবে না, নানা ষড়যন্ত্র চলছে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। “বিএনপি হ