মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

মোদির আতঙ্ক থালাপতি বিজয়!

ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় মুখ থালাপতি বিজয় এখন শুধু অভিনেতা নন, রাজনীতির ময়দানে এক নবাগত ত্রাস। সম্প্রতি ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপিকে সরাসরি ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে দেশের রাজনীতিতে এক প্রবল আলোড়ন তুলেছেন তিনি। আর সেই কারণেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে বিজয় কি তবে মোদির নতুন আতঙ্ক? সম্প্রতি মাদুরাইয়ের পারাপাথিতে […]

মোদির আতঙ্ক থালাপতি বিজয়!

মোদির আতঙ্ক থালাপতি বিজয়!

এডিটর

২৯ আগস্ট ২০২৫, ১৩:০১

ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় মুখ থালাপতি বিজয় এখন শুধু অভিনেতা নন, রাজনীতির ময়দানে এক নবাগত ত্রাস। সম্প্রতি ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপিকে সরাসরি ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে দেশের রাজনীতিতে এক প্রবল আলোড়ন তুলেছেন তিনি। আর সেই কারণেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে বিজয় কি তবে মোদির নতুন আতঙ্ক?

সম্প্রতি মাদুরাইয়ের পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে থালাপতি বিজয় স্পষ্ট জানিয়ে দেন— বিজেপি তার আদর্শগত শত্রু। অন্যদিকে, রাজ্য রাজনীতিতে ডিএমকেকে তিনি দেখছেন প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে। তার দল ‘তামিলাগা ভেত্রি কাজগাম’ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোনও জোটে যাবে না, একাই লড়বে।

এই ঘোষণা শুধু রাজনৈতিক চমক নয়, বরং দেশের শাসকদলের জন্য এক সতর্কবার্তাও। বিজয়ের কথায়, “সিংহ বিনোদনের জন্য বেরোয় না, শিকারের জন্য বেরোয়। যত শেয়ালই থাকুক, রাজা কিন্তু একটাই।” থালপতি বিজয়ের এভাবে উত্থান যেনো কিছুতেই মানতে পারছেন না প্রধানমন্ত্রী মোদি ও তার দল বিজেপি। একের পর এক ছক কষছেন জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই অভিনেতাকে তার পথ থেকে রাজনীতির ময়দান থেকে সড়াতে।

এজন্যই কি না রাজনীতির ময়দানে পা রাখার পরপরই থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেছে ইতিমধ্যে। পেরাম্বালুর জেলার কুন্নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, বিজয়ের দেহরক্ষীরা তার সঙ্গে ধাক্কাধাক্কি করেছেন। এই অভিযোগে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

কিন্তু প্রশ্ন উঠছে এই মামলা কি নিছক একক ঘটনা, নাকি বিজয়ের বিরুদ্ধে পরিকল্পিত কোনও রাজনৈতিক ছক? বিশেষ করে যেভাবে তিনি মোদি ও বিজেপির বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন, তা ঘিরেই তৈরি হয়েছে নানা গুঞ্জন।

তবে যত ষড়যন্ত্র আর যাই হোক না কেন এটাই প্রথম নয় এর আগেও থালাপতি বিজয় মোদির বিরুদ্ধে কথা বলেছেন। নিট পরীক্ষা বাতিলের দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “মোদিজি, আপনি কি এটা করতে পারেন?” এমন খোলামেলা অবস্থান নেওয়া বলিউড বা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কমই দেখা যায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজয় এখন তামিল রাজনীতিতে এক সম্ভাবনাময় তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার পথে। ডিএমকে ও এআইএডিএমকের বাইরে একটি শক্তিশালী বিকল্প হিসেবে ‘টিভিকে’-কে তুলে ধরতেই তার এই আগ্রাসী রাজনৈতিক রণনীতি। আর এজন্যই তিনি মোদির আতঙ্কে পরিণত হয়েছেন। তাকে হটাতে বিজেপি আর মোদি সর্বস্ব দিয়ে ষড়যন্ত্র করবে, মামলা হামলা কিংবা অনাকাক্সিক্ষত কিছু কোনটাই করতে বাদ রাখবে না ভারতের রাজনীতিতে ফ্যাসিস্টে রূপান্তর হওয়া মোদির দল বিজেপি।

এদিকে তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এমজি রামচন্দ্রন, জয়ললিতা, এনটি রামা রাও, কামাল হাসান সবাই রাজনীতিতে নিজেদের ছাপ রেখে গেছেন। তবে থালাপতি বিজয়ের আগমন যেন অন্য রকম। আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ, কৌশলী এবং স্পষ্ট। তিনি যে ওয়ান ম্যান আর্মি।

থালাপতি বিজয় রাজনীতির মঞ্চে যে পদক্ষেপ নিয়েছেন, তা ইতিমধ্যেই সাড়া ফেলেছে জাতীয় পর্যায়ে। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ, নিজের দল নিয়ে একক লড়াইয়ের ঘোষণা এবং তারপরে তাকে ঘিরে মামলা সব মিলিয়ে ছবিটা যেন স্পষ্ট বিজয়কে রুখতেই তৈরি হচ্ছে এক নতুন ষড়যন্ত্রের ছক। কিন্তু প্রশ্ন হলো মোদির আতঙ্ক হয়ে উঠতে পারা এই ‘সিংহ’কে থামানো এত সহজ কি? ২০২৬-এর ভোটই পাওয়া যাবে সেই উত্তর।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৩৪৪২

আন্তর্জাতিক

পৃথিবীর প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের স্টারলিংক অচল করে দিলো ইরান

ইরানে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর সেখানে স্টারলিংক ইন্টারনেট পাঠান মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে সামরিক জ্যামার ব্যবহার করে সেই স্টারলিংক সংযোগ কার্যত অচল করে দিয়েছে ইরান। স্যাটেলাইটভিত্তিক এই ইন্টারনেট ব্যবস্থাকে লক্ষ্য করে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া পদক্ষেপে দেশজুড়ে ব্ল্যাকআউট আরও গভীর হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

নিউজ ডেস্ক

১২ জানুয়ারী ২০২৬, ১৬:৪৩

ইরানে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর সেখানে স্টারলিংক ইন্টারনেট পাঠান মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে সামরিক জ্যামার ব্যবহার করে সেই স্টারলিংক সংযোগ কার্যত অচল করে দিয়েছে ইরান। স্যাটেলাইটভিত্তিক এই ইন্টারনেট ব্যবস্থাকে লক্ষ্য করে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া পদক্ষেপে দেশজুড়ে ব্ল্যাকআউট আরও গভীর হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

ইরান ওয়্যারের তথ্যের বরাতে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস জানায়, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট চালু রয়েছে এমন দাবি শোনা গেলেও বাস্তবে ইন্টারনেট ব্ল্যাকআউট স্যাটেলাইট সংযোগকেও গ্রাস করেছে। প্রতিবেদনে বলা হয়, শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ত্রিশ শতাংশ ব্যাহত হয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায়, স্টারলিংক ইন্টারনেটের আশিরও বেশি শতাংশ ট্র্যাফিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানায়, আগের ব্ল্যাকআউটগুলোর তুলনায় বর্তমানে ইরানে স্টারলিংক রিসিভারের ব্যবহার অনেক বেড়েছে। তবে একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান সরকার কখনোই স্টারলিংক ব্যবহারের অনুমোদন দেয়নি। ফলে এই সেবাটি চালু রাখা ও ব্যবহার করা দেশটির আইনে অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে।

স্টারলিংক রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনে জিপিএস ব্যবস্থার ওপর নির্ভরশীল। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর থেকেই ইরান জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে। এর ফলে শাটডাউনগুলো অঞ্চলভেদে ভিন্নভাবে কার্যকর হচ্ছে এবং স্টারলিংক সংযোগে খণ্ডিত পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় সম্পূর্ণ ব্ল্যাকআউট দেখা যাচ্ছে।

মিয়ান গ্রুপের আমির রাশিদি টেকরাডারকে বলেন, ‘আমি গত বিশ বছর ধরে ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে পর্যবেক্ষণ ও গবেষণা করছি, কিন্তু জীবনে এমন কিছু কখনো দেখিনি।’ স্টারলিংক ডেটা প্যাকেট পর্যবেক্ষণকারী প্রযুক্তিবিদরাও জানান, স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা কার্যত ব্যাহত হচ্ছে।

সাম্প্রতিক ইন্টারনেট শাটডাউন নিয়ে বিস্তৃত প্রতিবেদন প্রস্তুত করা সাইমন মিগলিয়ানো ফোর্বসের প্রতিবেদককে বলেন, ‘এই কিল সুইচ পদ্ধতির খরচ অত্যন্ত ভয়াবহ। ইন্টারনেট বন্ধ থাকলে প্রতি ঘণ্টায় ইরানের অর্থনীতি থেকে পনেরো লাখ ষাট হাজার ডলার খসে যাচ্ছে।’ এই তথ্য ইরানে চলমান যোগাযোগ নিয়ন্ত্রণের অর্থনৈতিক প্রভাবকেও স্পষ্টভাবে সামনে এনেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৩৪৪২

আন্তর্জাতিক

‘ভারত যদি বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মিসাইল ছুঁড়ে জবাব দেবে পাকিস্তান’ : পাকিস্তানি নেতা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–ভারত সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতকে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন)–এর এক যুব নেতা। ভারতের সংবাদমাধ্যম India Today–এর বরাতে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন পিএমএল–এনের নেতা কামরান সাঈদ উসমানি। ভিডিও বার্তায় উসমানি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা বাংলাদেশের দিকে […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৬

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–ভারত সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতকে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন)–এর এক যুব নেতা। ভারতের সংবাদমাধ্যম India Today–এর বরাতে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন পিএমএল–এনের নেতা কামরান সাঈদ উসমানি।

ভিডিও বার্তায় উসমানি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে পাকিস্তানের জনগণ, সশস্ত্র বাহিনী ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রয়েছে।

তিনি দাবি করেন, বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে পাকিস্তান তা মেনে নেবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে উসকানি দিচ্ছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।

এ সময় কামরান উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তাঁর ভাষায়, বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত।

তবে উসমানির এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিবেশকে আরও সংবেদনশীল করে তুলতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করতে পারে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৩৪৪২

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত : ইসরায়েলের সংবাদমাধ্যম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম। যদিও কোনো পক্ষেরই আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, আজ শনিবারের এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সম্ভবত নিহত হয়েছেন। এমন মূল্যায়ন করছে ইসরায়েলের কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০ জুন […]

নিউজ ডেস্ক

২৮ ফেব্রুয়ারী ২০২৬, ২১:৩৮

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম। যদিও কোনো পক্ষেরই আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, আজ শনিবারের এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সম্ভবত নিহত হয়েছেন। এমন মূল্যায়ন করছে ইসরায়েলের কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৩৪৪২