ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, গাজীপুর চৌরাস্তা এলাকায় প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জ/বা/ই করেছে বিএনপির সন্ত্রাসীরা।
এর আগে আনোয়ার হোসেন সৌরভ নামে আরেক সংবাদকর্মীকে পাথর মেরে থেতলে দিয়েছে তারা। মিডফোর্ড-গাজীপুর ভুলে যাবো পরে অন্য কোন জায়গার নাম আসবে। সো সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ কথা বলেন। এছাড়াও এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এস এম সুইট আরও উল্লেখ করেন, পাকিস্তানের সংসদের একটি অধিবেশনে ইমরান খানের বিরুদ্ধে যখন নো কনফিডেন্স ভোট হয় তখন পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে আলি মুহাম্মদ খান বলেন, ‘যে জাতি হকের পক্ষে থাকে না তার হাকিমই তার জন্য শাস্তি হিসেবে আসে।
’ আমিও চাই দ্রুত নির্বাচনটা হয়ে যাক। এই দেশের মানুষ সিদ্ধান্ত নিক তারা কাকে ক্ষমতায় বসাবে। যদি তারা হকের পক্ষে না থাকে তাহলে তার শাসকই তার সবচেয়ে বড় শাস্তি হিসেবে আবির্ভূত হবে।
এদিকে শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২ টায় গাজীপুরে চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মিছিলটি জিয়া মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা ‘কন্ঠে আবার লাগা জোর , সন্ত্রাসীদের কবর খোঁড়’ , ‘আমার সোনার বাংলায় , চাঁদাবাজের টাই নাই’ , ‘সাংবাদিক মরলো কেন , ইন্টেরিয়াম জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইন্টেরিয়াম কেন সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারে না, একের পর এক আমাদের ভাই নিহত হচ্ছে। সন্ত্রাসী ও চাঁদাবাজের কবলে পড়ে আমাদের ভাই প্রাণ হারাচ্ছে ।
গতকাল বিকেলে গাজীপুরের চন্দ্রনায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজের বিরুদ্ধে পেশাদার দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন ।
২৪ এর গণঅভ্যুত্থানে প্রত্যক শহরে, মহল্লায় যেভাবে জাগ্রত ছিলেন ঠিক সেভাবেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জাগ্রত থাকুন। ইন্টেরিয়াম যদি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারে তাহলে আমাদের ২৪ এর গণঅভ্যুত্থানের ন্যায় জবাব দিতে হবে।