সাইফুল ইসলাম,কয়রা (খুলনা) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কয়রা থানা শাখার উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (১ লা আগস্ট) সকাল ১০ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
থানা সেক্রেটারি বাইজিদ হোসেনের সঞ্চালনায় এবং থানা সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির খুলনা জেলা ( দক্ষিণ) সভাপতি মুহা: আবু জার গিফারী।
দোয়া অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘২০২৪ সালের জুলাই মাসে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেটি জাতির ইতিহাসে এক দুঃখজনক অধ্যায়। আমরা চাই না, ভবিষ্যতে আর এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক।
আমরা চাই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজব্যবস্থা—যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না-আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলেই সেই রক্তঋণ শোধ করব। ’
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন ,উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সাবেক থানা সভাপতি ফরহাদ হোসেন,কয়রা সদর আমীর মিজানুর রহমানসহ ছাত্র শিবিরের দায়িত্বশীলবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন এবং তাদের আদর্শ অনুসরণের আহ্বান জানান। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।