ভারতীয় তেল শোধনাগার কোম্পানিগুলো গত সপ্তাহে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রেখেছে। চলতি মাসে রাশিয়ান তেলের সুবিধা কমে আসা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে সতর্কবার্তা হিসেবে দেখে এ সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় জ্বালানি শিল্পের একটি সূত্র জানিয়েছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত সমুদ্রপথে রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি প্রধান তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস (এমআরপিএল) গত এক সপ্তাহে কোনো রাশিয়ান তেলের ক্রয়াদেশ দেয়নি।
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারতের আইওসি, এইচপিসিএল, বিপিসিএল, এমআরপিএল কিংবা কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়। রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে নজর দিচ্ছে এসব কোম্পানি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আবু ধাবির মুরবান ক্রুড এবং পশ্চিম আফ্রিকার তেল কেনার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
ভারতের তেল শোধনাগারগুলোর দৈনিক সক্ষমতা প্রায় ৫২ লাখ ব্যারেল, যার মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে ৬০ শতাংশেরও বেশি। যদিও বেসরকারি তেল পরিশোধন কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জি এখনও রাশিয়ান তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে অবস্থান করছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?