জামায়াত ইসলামী দেশকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতের রুকন সম্মেলনে তিনি বলেন,
“যেভাবে জামায়াত সংগঠনকে নিয়ন্ত্রণ করেছে, সেভাবেই সুযোগ পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।”
তিনি স্পষ্ট করে জানান, জামায়াতের রাজনীতি শুধুমাত্র ক্ষমতার জন্য নয়, বরং মানুষ ও মানবতার কল্যাণে। তার ভাষায়,
“ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। আমরা ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবার সহযোগিতা চাই।”
বিতর্কের জবাবে জামায়াত আমির দাবি করেন, দলের কোনো নেতার বেগম পাড়া বা পিসি পাড়া নেই। তিনি বলেন, “গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত।”
ডা. শফিকুর রহমান আরও বলেন,
“আমরা এ দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। অনুকূল অবস্থায় থাকা সহজ, কিন্তু প্রতিকূল অবস্থায় টিকে থাকাই আসল চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ নিয়েই এ দেশেই আছি।”
তার বক্তব্যে স্পষ্ট—জামায়াত ইসলামী তাদের সংগঠন নিয়ন্ত্রণের অভিজ্ঞতা দিয়ে দেশের রাজনৈতিক ক্ষমতা গ্রহণের প্রস্তুতি দেখছে এবং নিজেদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী।