রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয় থেকে একজন আটক হয়েছেন। তবে তার সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে আটক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক।
স্থানীয়রা জানান, আটক ঐ ব্যক্তি আওয়ামী লীগের ‘এ’ টিমের সদস্য। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সরকারবিরোধী বিভিন্ন তৎপরতার প্রমাণ পাওয়া গেছে। রোববার (১০ নভেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তারা হামলার পরিকল্পনা করছিল।
তারা আরো বলেন, আওয়ামী লীগের ঐ নেতাকে আটকের পর তিনি দুই তিন লাখ টাকা বিনিময়ে তাকে ছেড়ে দিতে বলেন। অন্য আরেক যুবক বলেন, আওয়ামী লীগের ঐ নেতা ড. ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন। তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে। পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তবে আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী স্বীকার করে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে আসেননি।