ইরানের গোরগান শহরে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির বিচার বিভাগ। শনিবার সকালে কারাগারে এই রায় কার্যকর হয় বলে জানানো হয়েছে বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান অনলাইনের খবরে।
স্থানীয় বিচারপ্রধান হায়দার আসিয়াবি জানান, তিন সদস্যের একটি চক্রের বিরুদ্ধে তিন নারীকে ধর্ষণের অভিযোগ ছিল। অভিযোগ ওঠার পর তাদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং বিচারের মুখোমুখি করা হয়। তবে অভিযুক্তদের পরিচয় বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, ইরানে ধর্ষণ এবং হত্যা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। চীন যেখানে মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বে শীর্ষে, সেখানে ইরান রয়েছে দ্বিতীয় অবস্থানে।
ইরানে সাধারণত ভোর বা সকালের দিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই দণ্ড কার্যকর হয় কারাগারের ভেতরে। তবে চলতি জুলাইয়ের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শহরে এক ব্যক্তির ফাঁসি জনসমক্ষে কার্যকর করা হয়েছিল, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?