মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন,
“চীন সর্বদা বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হতে চায়।” তিনি বাংলাদেশের নিজস্ব বাস্তবতার ভিত্তিতে উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান জানিয়ে বলেন, “চীন বাংলাদেশের একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে সমর্থন করে।”
ওয়াং ই আরও বলেন,
“চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী এ বছর পালিত হচ্ছে, যা অতীত ও ভবিষ্যতের মধ্যে একটি গভীর সংযোগ গড়ে তুলছে।” দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “চীন আধুনিকায়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়, যাতে আঞ্চলিক উন্নয়ন ও পুনরুজ্জীবনে ইতিবাচক প্রভাব পড়ে।”
বাংলাদেশের পক্ষ থেকেও চীনের অব্যাহত সমর্থন ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?